• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় দেড়শত বছরের পুরানো বৌদ্ধ মন্দির চুরি মামলার সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামী আটক

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2015   Saturday

বান্দরবানের লামা উপজেলায় দেড়শ বছরের পুরানো বৌদ্ধ মন্দির চুরি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামীকে শনিবার পুলিশ আটক করেছে। এরা হলেন লামা পৌর এলাকার উহ্লামং মার্মার ছেলে মংওয়াং মার্মা (৩২) ও অংথোয়াই মার্মার ছেলে মংএথুই মার্মা (৩৪)। সাজাপ্রাপ্ত আসামীদের লামা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরের পর আদালত তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ  দেন।

জানা যায়, গত ২০১৩ সালের ১২ জুলাই লামা পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক বিলছড়িস্থ  দেড় শ বছরের পুরানো বৌদ্ধটি বিহার চুরি হয়। চুরির বিষয়ে বৌদ্ধ মন্দির কর্তৃপক্ষের পক্ষে থুইহ্লাচিং মার্মা বাদী হয়ে গত ১২ জুলাই ২০১৩ সালে লামা থানায় একটি মামলা করেন। আদালত দীর্ঘ  দিন বিচার শেষে মংওয়াং মারমা, উবাথোয়াই মারমা ও মংএথুই মারমাকে  প্রত্যেককে ৩ বছর করে সশ্রম কারাদন্ড দিয়ে ২ হাজার টাকা করে জরিমানা  করলেও আসামীরা পলাতক ছিল। তবে মামলার আরেক আসামী উবাথোয়াই মার্মা(৩০) ইতোমধ্যে জেল হাজতে রয়েছে।

এ সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের ধরতে শনিবার  ভোরে লামা থানার এসআই হারুণ-অর রশীদ ও এএসআই অপু বড়–য়ার নেতৃত্বে   গোপন সংবাদের ভিত্তিতে লাইনঝিরি নামক স্থান অভিযান চালায়।  এতে অভিযানে পলাতক দু’সাজাপ্রাপ্ত আসামী মংওয়াং মারমা ও মংএথুই মার্মাকে আটক করে।

লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, পুলিশ দীর্ঘদিন যাবৎ আসামীদের ধরতে  চেষ্টা করছিল।  অবশেষে শনিবার সাজাপ্রাপ্ত দু আসামীকে পুলিশ  গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ