• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে বিজিবি’র টয়লেট ভাংচুরকে কেন্দ্র করে বনবিভগের ৪ কর্মকর্তা আটক

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2015   Friday

বান্দরবানের আলিকদমে বন বিভাগের লোকজন কর্তৃক  বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি’র) টয়লেট ভাংচুরের ঘটনায় চার বনবিভাগের কর্মকর্তাকে আটক করেছে বিজিবি।

জানা যায়, আলিকদম উপজেলার নয়া পাড়া এলাকায় নব গঠিত বিজিবি’র ৫৭ ব্যাটালিয়ান হেড কোয়াটারের ভবন নির্মানের কাজ চলছে। ভবন নির্মান কাজে নিয়োজিত শ্রমিকদের পার্শ্ববতী একটি জায়গায় অস্থায়ী ৪টি টয়লেট নিমার্ন করা হয়। শুক্রবার বিকালে বিজিবি সদস্যদের অনুপস্থিতিতে বন বিভাগের কর্মকর্তারা উক্ত টয়লেট গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়। ঘটনার খবর পেয়ে বিজিবি’র সদস্যরা মাতামুহুরী ব্রীজ এলাকা থেকে বন বিভাগের ৪ কর্মকর্তাকে আটক করে বিজিবি ব্যাটালিয়ান হেড কোয়াটারে নিয়ে আসেন। আটকৃতরা হলেন-মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা মাসুদ আলম,ফরেষ্টার মাজাহারুল ইসলাম,ইয়াংছা বিট কর্মকর্তা আবদুল জলিল এবং কর্মচারী হাসমত আলী। বিকাল ৫টার দিকে তাদের মুচ লেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।

 আলিকদম বিজিবি’র ৫৭ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিনা কারনে বিজিবির জায়গা নিয়ে বন বিভাগ বাড়াবাড়ি করছে। ২০১১ সালে যখন বান্দরবান জেলা প্রশাসক বিজিবিকে জায়গাটি বন্দোবস্তি দেয়ান জন্য বন বিভাগের কাছ থেকে মতামত চায়। তখন উক্ত জায়গা সম্পুর্ন খাস এবং তাতে বন বিভাগের কোন দাবী নেই মর্মে বন বিভাগ একটি প্রতিবেদন দাখিল করে। পরে যখন জেলা প্রশাসর উক্ত জায়গা বিজিবিকে হস্তান্তর করে তখন বন বিভাগ জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে উক্ত মামলা খারিজ হয়।

তিনি আরো বলেন,বিজিবি সরকারী বাহিনী এবং বন বিভাগও সরকারের একটি প্রতিষ্টান। বড় মদকে যে ১০০ কিলোমিটার সীমান্ত অরক্ষিত রয়েছে তা গোটা সীমান্ত আলীকদম বিজিবি’র আওতায় পড়েছে। সুতরাং উক্ত অরক্ষিত সীমান্ত নিয়ন্ত্রনে আলীকদমে বিজিবি’র ব্যাটালিয়ান হেড কোয়াটার স্থাপন জরুরী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.   

 

ads
ads
আর্কাইভ