• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

নানিয়ারচরে পিসিপি’র বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2015   Sunday

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা বাতিল ও আটক পিসিপির দুই নেতার মুক্তির দাবিতে রোববার রাঙামাটির নানিয়ারচরে বিক্ষোভ-সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।

পাহাড়ি ছাত্র পরিষদ নানিয়ারচর থানা শাখার দপ্তর সম্পাদক রিন্টু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পিসিপির  নানিয়ারচর থানা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নানিয়ারচর থানা শাখার সভাপতি রিপন চাকমা। অনিল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি জেলা শাখার সাধারণ সম্পাদক কুনেন্টু চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সদস্য মন্টি চাকমা প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ-মিছিল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাজার প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। 

সমাবেশে বক্তারা  অভিযোগ করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগণতান্ত্রিক ১১ নির্দেশনা জারির পরপরই সরকার পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফসহ তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার ও নানা হয়রানি করছে। তারই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর বিনা কারণে পিসিপি’র কাউখালী থানা শাখার সভাপতি কংচাই মারমা ও সদস্য ক্রাউসিং মারমাকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে পিসিপির দুই নেতার নিঃশর্ত মুক্তি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগণতান্ত্রিক ১১ নির্দেশনা বাতিলপূর্বক নিপীড়ন-নির্যাতন বন্ধ করে পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ