• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বড়থলি থেকে অপহৃত ৩ জনের সাত দিনেও সন্ধান মেলেনি:অভিযান অব্যাহত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2015   Saturday

বান্দরবানের রুমা উপজেলা ও রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী  সেপ্রু পাড়ার নতুন পুকুর এলাকা থেকে দুই পর্যটকসহ অপহৃত তিন জনকে অপহরনের ৭ দিনেও সন্ধান পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২ অক্টোবর  ঢাকার মিরপুর  থেকে আব্দুল্লাহ জুবায়ের(২৬) ও জাকির হোসেন মুন্না(৩৪)  নামের দুই পর্যটক বান্দরবানে রুমা উপজেলায় যান। পরের দিন রুমার উপজেলার স্থানীয় গাইড মাংছাই  ম্রো (৩২)-কে সাথে দুই পর্যটক বান্দরবানের রুমা উপজেলা ও রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী  বড়থলী  ইউনিয়নের নতুন পুকুর দেখার উদ্দেশ্য রওনা হন। ওই দিন বাংলাদেশ-ভারত-মিয়ানমারের ত্রি-দেশীয় সীমান্তবর্তী এলাকা বড়থলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সেপ্রু পাড়ার নতুন পুকুর এলাকায়  পৌঁছলে ৪ থেকে ৫ জনের একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়।

এদিকে দুই পর্যটকসহ  তিনজনকে অপহরন ও  তাদের মুক্তিপন বাবদ ৫০লাখ টাকা দাবী করার কথা জানিয়েছে স্থানীয় সুত্র ও অপহৃতদের পরিবারের লোকজন। তবে অপহরনকারী দল থেকে অপহৃতদের মুক্তিপন বাবদ ৫০লাখ টাকা দাবী করার ঘটনার কোন সত্যতা পাননি প্রশাসন। এমনকি কোন সন্ত্রাসী গোষ্ঠী তাদের অপহরন করেছে কেউ এখনো পর্যন্ত দায়-দায়িত্ব স্বীকার করেনি।

স্থানীয়  কয়েকটি সূত্রে জানায়, ঢাকা মিরপুরের বাসিন্দা মোঃ আব্দুল্লাহ আল জোবায়ির ও মোঃ জাকির হোসেন মুন্না ২০১২ সাল থেকে তারা প্রায় সময় বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাছিং পাড়ায় যাওয়া আসা করত। এই দুই জনের সাথে পাছিং পাড়ার লোকজন এবং পাড়ার র্কাবারী(পাড়া প্রধান) এর সাথে ঘনিষ্ট সর্ম্পক রয়েছে। এমনকি তারা একবার ঐ পাড়ায় গেলে ১৫/২০দিন পর্যন্ত অবস্থান করত।  অপহৃত পর্যটক মোঃ আব্দুল্লাহ আল জোবায়ির ও মোঃ জাকির হোসেন মুন্না প্রায় সময় পাছিং পাড়ার লোকজনকে অর্থসহ বিভিন্ন সহায়তা করতেন।

বান্দরবান পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান, ঘটনার পর থেকে সেনাবাহিনী,বিজিবি ও পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। যেহেতু সংঘটিত অপহরনের স্থানটি বান্দরবান জেলায় পড়েনি স্থানটি রাঙামাটি জেলার আওতায়। তাই বান্দরবান পুলিশের করার কিছুই নেই।

তিনি আরও জানান,দুর্গম পাহাড়ী এলাকার সব জায়গায় নিরাপত্তা দেয়া সম্ভব না। কিন্তু কিছু পর্যটক অতি উৎসাহী হয়ে নিরাপত্তা বাহিনীর অনুমতি না নিয়ে এবং তাদের চোখকে ফাঁকি দিয়ে বিপদজনক ও অনিরাপদ এলাকায় চলে যায়।  ফলে এসব দুর্ঘটনার ঘটনা ঘটছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ