• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বান্দরবানে হস্তশিল্প মেলার নামে জুয়ার আসরঃ প্রশাসনের নীরবতায় জনমনে ক্ষোভ

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2015   Wednesday
no

no

বান্দরবান রাজার মাঠে মাসব্যাপী পাট পণ্য ও হস্তশিল্প মেলার নামে জুয়ার আসর বসেছে বলে অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন বয়সী মানুষের সাথে ভিড় জমাচ্ছে স্কুল পড়ুয়া শিশু কিশোররাও। অভিযোগ রয়েছে মাঠের নিরাপত্তায় পুলিশী প্রহরার ব্যবস্থা থাকলেও তাদের সামনেই চলছে এই অবৈধ জুয়ার আসর। এতে এলাকার জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

বুধবার বিকেলে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, মাঠের উত্তর-পশ্চিম পাশে একটি স্টলে শিশু-কিশোরদের ভিড়। ভেতরে পাঁচজন জুয়াড়ি তাদের পসরা সাজিয়ে বসেছে। টেবিলে সাজানো বিভিন্ন ছবির ওপর বাজি ধরলে দ্বিগুণ-তিনগুণ টাকা জেতা যায়।

সেখানে খেলতে আসা ডনবস্কো স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মংক্যথোয়াই মারমা জানায়, সে স্কুলে শুনেছে রাজার মাঠের মেলায় একশ’ টাকা দিয়ে ‘সাবান খেলা’ খেললে তিনশ’ টাকা পাওয়া যায়। তাই সে বেশি টাকা জেতার আশায় সেখানে এসেছে।

জুয়ার পসরা সাজিয়ে বসা কয়েক জনের মধ্যে শফিকুর রহমান নামের একজন জানান, তারা মেলার আয়োজকদের কাছ থেকে দৈনিক ৩ হাজার টাকা ভাড়ায় স্টল নিয়েছেন। নির্বিঘ্নে জুয়া চালাতে পারলে মেলার মাঠে কর্মরত পুলিশ সদস্যদেরকেও তারা কিছু ‘উপরি’ দিতে চান।

এ ব্যাপারে মেলার আয়োজক ডেভেলাপমেন্ট পেট্রোনাইজিং সোসাইটি (ডিপিএস)- এর কর্মকর্তা ইকবাল মাহমুদের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, তিনি এখন ঢাকায়। নারী উদ্যোক্তাদের হস্তশিল্পজাত পণ্যের প্রচার-প্রসারের উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। কেউ সেখানে স্টল ভাড়া নিয়ে জুয়ার আসর বসালে সেটা দেখার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন জানান, মেলার মাঠে এ ধরনের কোনো খেলা চালানোর অনুমতি নেই। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বান্দরবান চেম্বার অব কমার্স ও উইম্যান চেম্বারের সহযোগিতায় মেলাটির আয়োজন হলেও উইম্যান চেম্বারের একাধিক নেত্রী এ মেলার আয়োজন সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর বান্দরবান শহরের রাজার মাঠে এই মেলা শুরু হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

ads
ads
আর্কাইভ