• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বান্দরবানে পর্যটক অপহরনের ঘটনায় আরও ৩জনকে আটক

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2015   Saturday
no

no

বান্দরবানের রুমা ও রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকার সেপ্রু পাড়া থেকে দুই পর্যটকসহ ৩জন অপহরনের ঘটনায় ইউপি সদস্যসহ আরও ৩জনকে আটক করেছে সেনা বাহিনী। আটকৃতরা হলেন,বিলাইছড়ি ছড়ি উপজেলার বড় থলি ইউপি’র ৪নং ওয়ার্ড সদস্য ইয়ংরুং ম্রো,ছুংছুং পাড়ার বাসিন্দা মেনপ্রু ম্রো এবং রিংরাও ম্রো। 

জানা যায়,শনিবার বিলাইছড়ির জারুলছড়ি ছুংছুং পাড়া ক্যাম্পের সেনা বাহিনীর একটি দল তাদের আটক করার পর বান্দরবান সেনা বাহিনীর হাতে হস্তান্তর করে।

রাঙামাটি উপজেলার বিলাইছড়ি উপজেলার ৪নং বড় থলি ইউপি চেয়ারম্যান আতু মং মার্মা ঘটনার সত্যতা স্বীকার করে জানান,পর্যটকসহ ৩জনকে অপহরনের ঘটনায় এক ইউপি সদস্যসহ ৩জনকে আটক করেছে সেনা বাহিনী।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান,অপহরনের সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য সেনা বাহিনী ৩জন ম্রো সম্প্রদায়ের লোকজনকে আটক করেছে। তবে এ ব্যপারে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

গত ১৪ অক্টোবর সেনা বাহিনী অভিযান চালিয়ে অপহরন ঘটনার মুল পরিকল্পনাকারী হিসাবে চিহ্নিত পাছিং কারবারীসহ ৫জনকে আটক করেছে। তাদের বর্তমানে বান্দরবান গোয়েন্দা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নিয়ে অপহরনের ঘটনায় মোট ৮জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর ঢাকা মিরপুরের বাসিন্দা মোঃ আব্দুল্লাহ আল জোবায়ির ও মোঃ জাকির হোসেন মুন্না নামে দুই পর্যটক স্থানীয় গাইড মংসাই ম্রোকে নিয়ে বান্দরবানের রুমা উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা রাঙামাটির বিলাইছড়ি বড়থলি পাড়ার নতুন পুকুর পাড় এলাকায় বেড়াতে গিয়ে অপহরনের শিকার হন। অপহরন ঘটনার পর থেকে অপহৃতদের উদ্ধারে সেনা বাহিনী ও বিজিবি পুরো এলাকায় কম্বিং অপারেশন পরিচালনা করে আসছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ