• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

নানিয়ারচরে স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2015   Monday

সোমবার স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে নানিয়ারচর উপজেলায় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। 

নানিয়ারচর উপজেলা প্রশাসনের সহযোগীতায় “এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও প্রোগ্রেসিভ বেসরকারী সংস্থার উদ্যোগে নানিয়ারচর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু ইউসুফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রন বিকাশ চাকমা, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, চট্রগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ রফিকুল ইসলাম মজুমদার, সহযোগী সংস্থার (প্রোগ্রেসিভ) নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম ও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর জীবন চাকমাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রেসিভ সংস্থার ফ্যাসিলিটেটর জ্ঞান বিকাশ চাকমা।স্বাগত বক্তব্যে রাখেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর চট্রগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক রফিকুল ইসলাম মজুমদার।

সভায় বলা হয়,এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর (এ্যানহেনসিং গর্ভরনেন্স এন্ড কেপাসিটি অব সার্ভিসেস প্রোভাইডারস এন্ড সিভিল সোসাইটি ইন ডব্লিউএসএস) প্রকল্পের মাধ্যমে ২০১৩ ইং সাল হতে বর্তমান পর্যন্ত নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়ি ইউনিয়নের প্রায় ৯০০০জন উপকারভোগীকে নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি উপকারভোগীদেরকে উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রদান করা হচ্ছে এতে করে উপকারভোগীরা আগের চেয়ে বর্তমানে স্যানিটেশনের বিষয়ে অনেক সচেতন হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ