• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় স্কুল শিক্ষিকা মাইক্যচিং মার্মার হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2015   Saturday

লামা উপজেলায় স্কুল শিক্ষিকা মাইক্যচিং মার্মাকে হত্যার প্রতিবাদে ও খুনি স্বামীর ফাঁসির দাবিতে শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

লামা উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে এসময় বক্তব্য রাখেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, প্রবীণ শিক্ষক প্রমোদ চন্দ্র বড়ুয়া, শিক্ষক নেতা আকতার উদ্দিন তপন, নুরুল আবছার, মোঃ ওহিদুল্লাহ, জাহেদ সারোয়ার, নাজিম উদ্দিন, ক্যচিংমে মার্মা, মীরা দাশ, আবদুল দয়ান, উথোয়াই মার্মা সহ প্রমূখ। বক্তারা খুনি থোয়াই শৈমং মার্মার দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসির দাবি জানান। 

জানা গেছে, লামা পৌরসভার ৩নং ওয়ার্ড সমিল পাড়ায় শুক্রবার রাত ৯টায় রুপসীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাইক্যচিং মার্মা(২৮)কে জবাই করে হত্যা করে তার স্বামী থোয়াইশৈমং মার্মা(৩৪)। এসময় স্থানীয় জনসাধারণ ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশের নিকট সে নিজ হাতে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেয়।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ সাত বছর প্রেম করে অবশেষে চার মাস আগে বিয়ে করে তারা। ভালবাসার সংসার এভাবে ধ্বংস হয়ে যাবে এটা ভাবতে পারেনি তারা। সংসার গড়ার আগে ভেঙ্গে যাবে তা কারোরই জানা ছিল না।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ দাস বলেন, স্কুল শিক্ষক হত্যার ঘটনাটি মামলা রুজু করা হয়েছে। আটক থোয়াই শৈমং মার্মাকে গ্রেফতার করে শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার খারাপ হওয়ায় চিকিৎসার জন্য বান্দরবান জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার দুপুরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ