• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটি প্রেস ক্লাবে সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল সভাপতি ও সাধারন সম্পাদক আনোয়ারুল হক নির্বাচিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2015   Friday

শুক্রবার রাঙামাটি জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সাখাওয়াৎ হোসেন রুবেল( দৈনিক পূর্বকোণ) ও আনোয়ার আল হক(সম্পাদক, দৈনিক রাঙামাটি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।রাঙামাটি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আইসিডি প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক হাজি মোঃ জানে আলম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল মনসুর চৌধুরী ও আইসিডিপির জেলা কর্মকর্তা মিন্টু বিকাশ চাকমা। ক্লাবের মোট ১৭ জন সদস্য সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্ষন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।রাঙামাটি প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির অন্য পদের মধ্যে সহ-সভাপতি পদে ইউএনবি প্রতিনিধি অলি আহমেদ, কোষাধ্যক্ষ পদে এটিএন বাংলা প্রতিনিধি পুলক চক্রবর্তী, দপ্তর সম্পাদক পদে প্রথম আলোর ফটো সাংবাদিক সুপ্রিয় চাকমা, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে দি খবরপত্র প্রতিনিধি ডাঃ আব্দুল হামিদ এবং নির্বাহী সদস্য পদে যথাক্রমে ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের পার্বত্যাঞ্চল প্রতিনিধি সুনীল কান্তি দে,মুহাম্মদ ইলিয়াস ও বাসস প্রতিনিধি এ কে এম জহুরুল হক নির্বাচিত হন।নির্বাচনের আগে ক্লাবের সাধারণ সভা উপলক্ষে অনুষ্ঠিত বার্ষিক ভোজ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক শামসুল আরেফিনসহ বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাগণ ও রাঙামাটি জেলার অন্যান্য সাংবাদিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।সকালে ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভার শুরুতেই বিগত দু’বছরে দেশের বিভিন্ন প্রান্ত হতে পরলোক গত বুদ্ধিজীবী সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের স্মরণে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের বিদায়ী সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ