• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

লামায় জাতীয় সমবায় দিবস পালন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2015   Saturday

জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার বানদরবানের লামা উপজেলায় র‌্যালী ও আলোচনার আয়োজন করা হয়।

লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা সদর ইউনিয়ন চেয়ারম্যান মিন্টু কুমার সেন, লামা মৌচাক কো-অপারেটিভ লিঃ চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন লামা পৌরশাখার সভাপতি এম. তমিজ উদ্দিন, সমবায় কর্মকর্তা মাহাবুবুর রহমান, রিপোর্টার্স ক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি প্রিয়দর্শি বড়–য়া। স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুর রহমান।

এর আগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীবের করা হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। 

প্রধান অতিথি বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, সমবায় আন্দোলন ছাড়া কোন জাতির অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। নিজেদের পুঁজি গঠণে সমবায়ের ভূমিকা অপরিসীম। লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ও লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এই দুইটি সমবায়কে মডেল মনে করে অন্যান্যদের তাদের অনুকরণ করতে অনুরোধ করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ