• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

১৪ নভেম্বর জাতীয় ভিটামি‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বান্দরবানে ওরিয়েন্টেশন কর্মশালা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2015   Monday
no

no

১৪ নভেম্বর জাতীয় ভিটামিন‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সোমবার স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন বান্দরবানের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ উদয় শংকর চাকমা। বক্তব্যে  দেন বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকল অফিসার ডাঃ মংহ্লা প্রু র্মামা। কর্মশালায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্ছু,প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক, সিনিয়র সাংবাদিক  হাকিম চৌধুরী,সিনিয়র সাংবাদিক ও বান্দরবান জেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহামেদ চৌধুরী,সাধারণ সম্পাদক এইচ এম সম্্রাট,সমকাল প্রতিনিধি উজ্জল তঞ্চঙ্গ্যাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী পরিদর্শক সুজন বড়–য়া। অনুষ্ঠানে অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,বান্দরবান সিভিল সার্জন অফিসের ইউপিআই সুপারেন্টেন্ট বাবু মনোজিৎ চক্রবর্তী, সিভিল সার্জন অফিসের মোঃ আব্দুল ছাত্তার,সিভিল সার্জন অফিসের  প্রনব দাশ,অফিসের সিভিল সার্জন অফিসের সিসিটিআই রুবেল কান্তি বিশ্বাসসহ মাঠকর্মী,স্বেচ্ছাসেবী অফিসের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভাপতি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ উদয় শংকর চাকমা বলেন, ১৪ নভেম্বর ভিটামিন‘এ’প্লাস ক্যাম্পেইন এ ৬ মাসের উপর ৫ বছরের নিচে সকল শিশুকে ভিটামিন‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন‘এ’ ক্যাপসুল খাওয়ানোর নিয়ম বা পদ্ধতি। ১২-৫৯ মাস বয়সী শিশুকে বছরে দু’বার ১টি করে লাল রঙের ভিটামিন‘এ’ক্যাপসুল খাওয়াতে হবে। কোন শিশুর ৪ মাসের মধ্যে ভিটামিন‘এ’প্লাস ক্যাপসুল খেয়ে থাকলে তাকে আর খাওয়াতে হবে না। শিশুর বয়স ৬ মাস পুর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরের তৈরি সুষম খাবার খাওয়াতে হবে। শিশুকে ভিটামিন‘এ’ খাওয়ান,শিশুমৃত্যুর ঝুকি কমান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ