• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাউখালীতে মধ্যম মোনাইপাড়া বৌদ্ধ বিহারে দুদিন ব্যাপী দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2015   Saturday

রাঙামাটির কাউখালী উপজেলার মধ্যম মোনাইপাড়া বৌদ্ধ বিহারের দুদিন ব্যাপী দানোত্তম কঠিন চীবর দান শনিবার সম্পন্ন হয়েছে। 

মধ্যম মোনাইপাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। মধ্যম মোনাইপাড়া বৌদ্ধ বিহারের সুমানন্দ ভিক্ষুর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ভদন্ত পামেক্ষ মহাথেরো,ভদন্ত সাসনা মহাথেরো,ভদন্ত উকেচারা মহাথেরো,ভদন্ত ক্ষেমাচারা মহাথেরো,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ শামসুদ্দোহা, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ক্যাচিং মং মারমা,উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আলী হায়দার প্রমূখ। ধর্মীয় সভায় আনুষ্ঠানিকভাবে ভিক্ষু-সংঘের উদ্দেশ্য চীবর দান করা হয়। 

এর আগে সকালের দিকে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ,বুদ্ধমূর্তি দান, সংঘদানসহ নানাবিধ দান কার্য সম্পাদন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী বৌদ্ধের অহিংস বাণী সকলের মাঝে ছড়িয়ে দিতে পারলে সমাজে হানাহানি ও সংঘাত কমে যাবে বলে গুরুত্বারোপ করে বলেন, সকল ধর্মেই বলা আছে সংঘাত ও হানাহানি সমাজে কখনো শান্তি বয়ে আনতে পারে না। মানুষ ধর্মীয় রীতিনীতি মেনে চলে না বিধায় আজ সমাজে সংঘাত বেড়ে চলেছে। দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামে আওয়ামীলীগের রাজনীতির উদ্দেশ্য হচ্ছে সকল সম্প্রদায়ের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা, সে কারনেই পার্বত্য এলাকার এমন কোন ধর্মীয় প্রতিষ্ঠান নেই যেখানে আওয়ামীলীগ উন্নয়ন কার্যক্রম করেনি।

তিনি পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ