• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়ি শান্তিপুর অরন্য কুঠিরে কঠিন চীবর দান সম্পন্ন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2015   Saturday

সকল প্রাণির হিতঃসূখ মঙ্গল কামনা করে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর অরন্য কুঠিরে শনিবার দানোত্তম  কঠিনচীবর দান সম্পন্ন হয়েছে।

শান্তিপুর অরন্য কুঠির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ধর্মসভায় গৌতম বুদ্ধের অমৃতবাণী ও স্বধর্ম দেশনা প্রদান করেন রাঙামাটি রাজ বন বিহারের ভিক্ষু সংঘের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। খাগড়াছড়ি গামাঢ়ী ঢালা বনবিহারের অধ্যক্ষ বোধিপাল মহাস্থবিরের সভাপতিত্বে ধর্মা দেশনা দেন শান্তিপুর অরন্য কুঠিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির, রাঙামাটি কতুছড়ি নির্বাণ পুর বনবিহারের অধ্যক্ষ জ্যোতিসার মহাস্থবির, রাঙামাটি বোধিপুর বন বিহারের অধ্যক্ষ জিন বোধি মহাস্থবির, খাগড়াছড়ি মৈত্রী পুর বন বিহারের অধ্যক্ষ বিমলানন্দ স্থবির।

অনুষ্ঠানে দায়ক-দায়িকাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি  আসনের নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, শান্তিপুর অরন্য কুঠিরের উন্নয়ন কমিটির তত্বাবধায়ক অধ্যক্ষ সমীর দত্ত চাকমা। 

অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, খগেশ্বর ত্রিপুরা, পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন জুনেল চাকমা, অন্তরা চাকমা ও ইলা চাকমা। অনুষ্ঠানে বিশাখা প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে  তৈরীকৃত চীবর অনুষ্ঠানিকভাবে ভিক্ষু সংঘের দান করা হয়।

এদিকে, সকালের দিকে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ,বুদ্ধমূর্তি দান, সংঘদানসহ নানাবিধ দান কার্য সম্পাদন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ