• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

শনিবার রাঙামাটিতে অনুষ্ঠিত হচ্ছে বিবিসি বাংলাদেশ সংলাপ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Dec 2014   Thursday

আগামী শনিবার রাঙামাটিতে বিবিসি সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। বিবিসি বাংলাদেশ সংলাপের তৃতীয় সিরিজের এটি হচ্ছে ছিয়ানব্বইতম পর্ব ।বৃহস্পতিবার বিবিসি বাংলাদেশ সংলাপ প্রেস অফিসার অনন্যা সান্যালের পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়, শনিবার বিকাল ৩টায় রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ডিয়ার পার্ক এলাকায় এ বিবিসি সংলপ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির মাধ্যমে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে দর্শকরা মতামত প্রকাশ এবং প্রশ্ন করতে পারেন উপস্থিত প্যানেল সদস্যদের কাছে। এই পর্বে সরাসরি অংশ নেয়ার জন্য রাঙামাটি ও কাছাকাছি এলাকায় বসবাসকারী দর্শকরা সরাসরি ০১৭৫২ ৭৭৭ ২২২ নম্বরে ফোন করার সুযোগ পাবেন।প্রেস বার্তায় আরও বলা হয়, বিবিসি বাংলাদেশে সংলাপের ২১টি পর্ব অনুষ্ঠিত হয়েছে ঢাকার বাইরের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে। এ অনুষ্ঠানগুলোর মাধ্যমে বিভিন্ন জাতীয় ও গুরুত্বপূর্ণ ইস্যুতে ঢাকার বাইরের বিভিন্ন জেলার নাগরিকদের মতামত তুলে আনার চেষ্টা করা হয়েছে । এ পর্যন্ত ঢাকার বাইরে ছয়টি বিভাগ এবং ১০ টি জেলায় অনুষ্ঠিত হয়েছে বিবিসি বাংলাদেশ সংলাপ। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর বিভাগ ও জেলাগুলো হলো ফরিদপুর, দিনাজপুর, নোয়াখালী, ময়মনসিংহ, যশোর, মৌলভীবাজার, নাটোর, টাঙ্গাইল, মাগুরা ও চাপাই নবাবগঞ্জ ।এসব স্থানে দর্শক উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। বিবিসি মিডিয়া অ্যাকশন এবং বিবিসি বাংলা’র যৌথ আয়োজনে পরিচালিত অনুষ্ঠানটি ইতিমধ্যে টিভি, রেডিও ও অনলাইনের মাধ্যমে বহু দর্শকের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে।বিবিসি বাংলাদেশ সংলাপ’ অনুষ্ঠানটি ‘বিবিসি বাংলা রেডিওতে প্রচারিত হয় প্রতি রবিবার রাত ৮টায় এবং পুন:প্রচারিত হয় মঙ্গলবার রাত ৮টায়। এছাড়া ‘চ্যানেল আই’তে অনুষ্ঠানটি প্রচারিত হয় সোমবার রাত ৮টা ৫০ মিনিটে এবং পুন:প্রচারিত হয় প্রতি মঙ্গলবার সকাল ৫টা এবং দুপুর ৩টা ৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ এবং আকবর হোসেন উপস্থাপনা করেন বলে প্রেস বার্তায় বলা হয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ