• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বান্দরবান পৌর সভায় বেবি ও লামায় জহিরকে আওয়ামীলীগের মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2015   Sunday

আসন্ন পৌর সভা নির্বাচনে বান্দরবান  পৌর সভায় জেলা মোঃ ইসলাম বেবি ও লামা পৌর সভায়  মোঃ জহির উদ্দিনকে  আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে।

শনিবার বান্দরবানের  নব নির্মিত বঙ্গবন্ধু পাঠাগার হল রুমে জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন সমুহের যৌথ সভায় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দুই মেয়র প্রার্থীর নাম  ঘোষনা দেন। 

সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি  ও বান্দরবান পার্বত্য  জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন  জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শফিকুর রহমান,সুধাংশু বিমল চক্রবর্তী,আবদুর রহিম চৌধুরী, মংক্যাচিং চৌধুরী,একেএম জাহাঙ্গীর,মংওয়ে প্রু, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কা›িত দাশ, জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ, ক্যসাপ্রু,কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, তিংতিংম্যা, ¤্রাসা খেয়াং, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, অজিত কান্তি দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,সহ সভাপতি ডাক্তার মানস কুমার দাশ,সাধারন সম্পাদক শামসুল ইসলাম, লামা  উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসমাইল,শেখ মাহবুবর রহমান,বান্দরবান জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নব যোগদান কৃত আওয়ামীলীগ নেতা মোঃ আবু মুছা, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জোহরা বেগম সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন ঘোষিত দুই মেয়র প্রার্থীরা নির্বাচিত হয়ে আসতে পারলে নির্বাচনের পরবর্তী দুই বছরের মধ্যে দুই পৌর এলাকার চেহারা পাল্টিয়ে দেয়া হবে। তিনি আরও বলেন, মেয়র প্রার্থীরা আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে যে হেতু নির্বাচন করবেন সেহেতু সকলকে জাতীর জনকের নৌকা প্রতীকের প্রতি সম্মান রেখে এক যোগে কাজ করতে হবে।

তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন আওয়ামীলীগ বা তার অঙ্গসংগঠনের যে কেউ কোন প্রকার গড়িমশি বা বিরোদ্ধাচারন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।  তিনি বলেন সরকার আমাদের ,প্রশাসন আমাদের এইকথা ঠিক নয়, জনগনের ভোটাধিকার প্রয়োগে প্রশাসন বা সরকারের কোন হাত নেই। জনগন তাদের ইচ্ছানুযায়ী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। তবে ভোটের সময় কেউ কোন প্রকার বিশৃংখলা বা কারচুপির আশ্রয় নিলে সেক্ষেত্রে সরকার ও প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহন করবে।

তিনি বলেন আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী, যে কোন দলের মেয়র প্রার্থীরাই নির্বাচিত হয়ে আসলে তাকেই সরকার সহযোগীতা প্রদান করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ