• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

লক্ষ্মীছড়িতে মাসিক পাহাড়ের আলো পত্রিকার মোড়ক উন্মোচন

লক্ষ্মীছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2014   Monday

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সোমবার পাহাড়ের আলো নামের মাসিক পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।লক্ষ্মীছড়ি উপজেলা প্রেসক্লাবে আয়োজিত মাসিক পাহাড়ের আলো পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। মাসিক পাহাড়ের আলো পত্রিকার সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো; মোবারক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, লক্ষ্মীছড়ি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সফিউল্লাহ মীর, ইউপি চেয়ারম্যান রাজেন্দ্র চাকমা প্রমুখ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে । প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তালাত মাহমুদ শিশির, সাংবাদিক আলমগীর হোসেন, রুবেল হোসেন, মিন্টু মারমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এসময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, পাহাড়ের আলো এই পত্রিকায় লক্ষ্মীছড়ি উপজেলার নামকরণ, মুক্তিযুদ্ধে লক্ষ্মীছড়ির ইতিহাস, ১৯৮৩সালের উপজেলা প্রতিষ্ঠিার দুর্লভছবি, সাংবাদিকের এ্যালবাম থেকে ইতিপূর্বে ঘটে যাওয়া ঘটনার কিছু ছবি এবং বিভিন্ন পত্রিকায় প্রকাশিত শিরোনাম আর্কাইভ হিসেবে স্থান পেয়েছে। পত্রিকাটি উৎসর্গ করা হয়েছে উপজেলা প্রতিষ্ঠাতা সাবেক প্রথম উপজেলা চেয়ারম্যান প্রয়াত রবি ভূষণ চাকমা ও সাবেক উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো: হায়দার আলীর নামে। সংবাদ, কাবিতা ও সাহিত্য এবং প্রবন্ধ লেখা হয়েছে এই পত্রিকায়।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ