• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরন হিসেবে ঋণ নয়,অনুদান চাই দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2015   Saturday

“জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরন হিসেবে ঋণ নয়, অনুদান চাই” দাবিকে সামনে রেখে শনিবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধন চলাকালে সনাক রাঙামাটির সভাপতি চাঁদ রায়ের সভাপতিত্বে বক্তব্যে রাখেন সনাক’র রাঙামাটির সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার ও বাংলাদেশ মহিলা পরিষদের রাঙামাটি শাখার সদস্য শাহেদা আক্তার। শুভেচ্ছা বক্তব্যে রাখেন সনাক রাঙামাটির সদস্য মোহাম্মদ আলী।

 

জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুতি রক্ষা এবং তহবিল ব্যবহারে বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকল দেশ কর্তৃক স্বচ্চতা এবং জবাবদিহীতা নিশ্চিতে টিআইবি’র সুপারিশ ও মানব বন্ধনের ধারনাপত্র পাঠ করেন ইয়েস রাঙামাটির দলনেতা ভূবন জ্যোতি চাকমা ।

 

মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস এবং রাঙামাটিতে কর্মরত বিভিন্ন উন্নয়ন সংগঠনের সদস্যরা অংশ নেন।

 

মানববন্ধনে সভাপতির বক্তব্যে চাঁদ রায় বলেন “শিল্পোন্নত দেশগুলোর অতিরিক্ত কার্বন নির্গমনের ফলে তাপমাত্রা বৃদ্ধিতে জলবায়ুর ব্যাপক পরিবর্তন হচ্ছে এবংএর ফলে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ শীর্ষে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে মোট জিডিপির ১.২ শতাংশ ক্ষতিগ্রস্থ হচ্ছে।

 

তিনি প্যারিসে আসন্ন কপ -২১ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ক্ষতিপূরনের দাবিসমূহ জোরালোভাবে উপস্থাপন করার দাবি জানান।

 

সমাবেশে বক্তারা বলেন, ২৯ নভেম্বর-১২ ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠিতব্য কপ- ২১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে উন্নত দেশ কর্তৃক প্রদেয় ক্ষতিপুরনের প্রতিশ্রুতি অনুযায়ী অনুদান প্রদান এবং ক্ষতিপুরনের অর্থকে কোন অবস্থায় ঋন হিসেবে না নেয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপনের জন্য আহ্বান জানান।

 

বক্তারা,জলবায়ু অর্থায়নে স্বচ্চতা, জবাবদিহীতা, শুদ্ধাচার এবং সুশাসন নিশ্চিত করার জন্য টিআইবি কর্র্তৃক সুপারিশ বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত শিল্পোন্নত দেশগুলোর প্রতি দৃষ্টি আকর্ষন করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ