• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামায় পিএসসি পরীক্ষায় ১ শিক্ষিকা সহ ৩ ভূয়া পরীক্ষার্থী আটক

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2015   Monday

 বান্দরবানের লামা উপজেলা পিএসসি পরীক্ষায় অন্যের নামে পরীক্ষা দিতে আসা তিন ভূয়া পরীক্ষার্থীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

আটককৃতরা হল, জাহেদুল ইসলাম(১২), আবুল হাসান(১১) ও রুমানা জান্নাত(১১)। তিনজনই ফাঁসিয়াখালী ই্উনিয়নের আনন্দ স্কুল বনফুর পাড়া কেন্দ্রের ছাত্র-ছাত্রী।

 

অনিয়মের কারণে পাড়া কেন্দ্রের শিক্ষিকা রুকসানা আক্তার মিলি (১৬) পিতা- সমশের উদ্দিকে আটক করা হয়।

 

অংহ্লারী পাড়া পরীক্ষা কেন্দ্রের ‘কেন্দ্র সচিব’ নাজেম উদ্দিন জানান,এলাকার কয়েকজনের অভিযোগের ভিত্তিতে আনন্দ স্কুলের তিন জন শিক্ষার্থী অনুপস্থিত থাকায় তাদের স্থলে ষষ্ঠ শ্রেণীর তিন জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। বিষয়টি আমলে নিয়ে সত্যতা যাচাই কালে এ তিন ভূয়া পরীক্ষার্থী ধরা পড়ে।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল জানান, আটক তিনজন ছাত্র-ছাত্রী ও শিক্ষিকাকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট এর কার্যালয়ে হাজির করা হয়। অভিযুক্তরা শিশু ও কিশোরী হওয়ায় তাদের মুচলেখা নিয়ে ছেড়ে দেয় আদালত।

 

লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, ভূয়া তিন পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং আনন্দ স্কুলের শিক্ষিকা রুকসানা আক্তার মিলিকে চাকুরী থেকে বহিস্কার করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ