• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

বাইশারীতে ত্রাণ বিতরন ও পল্লী বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

বাইশারী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2015   Saturday

শনিবার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান ও পল্লী বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে। 

 

বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠে কনসার্ন ইউনিভার্সেল ও একতা মহিলা সমিতির আয়োজনে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈচিং) এমপি।

 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদের সভাপতিত্বে বিশেষ ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য বাবু লক্ষী পদ দাস, জেলা পরিষদ সদস্য ক্যাউচিং চাক, সহ সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসমাঈল, এমপি প্রতিনিধি খাইরুল বশর, বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল হক, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম নুর আহমদ মজুমদার, কনসার্ন ইউনিভার্সেল কর্মকর্তা জাহেদ হোসেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তাহের কোম্পানী, বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আলম, যুবলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বাহাদুর। স্বাগত বক্তব্য রাখেন, একতা মহিলা সমিতির চেয়ারম্যান আনোয়ারা বেগম।

 

অপরদিকে, প্রতিমন্ত্রী বাইশারী করলিয়ামুরা সড়কের গর্জন খালের উপর নির্মিত পিআইও ব্রিজ, হলদ্যাশিয়া গর্জন ছড়ার উপর নির্মিত পিআইও ব্রিজ, পল্লী বিদ্যুৎ সংযোগ স্থাপন, বাইশারী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ছাড়াও বাইশারী তদন্ত কেন্দ্রের নির্মানাধীন মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুরএমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তছলিম ইকবাল চৌধুরী।

 

বিশেষ অতিথি ছিলেন, নাইক্ষ্যংছড়ির ৩১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল হাসান মুর্শেদ, বান্দরবান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান হাজি ছৈয়দ আহমদ, দৌছরি ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা উপজেলা সভাপতি রাজা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুস সত্তার, শ্রমিক লীগ সভাপতি জহির উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি চুচুমং মার্মা।

 

এসব অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, একমাত্র শিক্ষিত জাতিরাই দেশকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। তিনি আরো বলেন, বীর বাহাদুর কথায় নয় কাজে বিশ্বাসী এবং বীর বাহাদুর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই এমপি।

 

তিনি সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাড়িয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
আর্কাইভ