• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2015   Saturday

শনিবার রাঙামাটিতে রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান  বৃষকেতু চাকমা।

 

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউনিটের সহ-সভাপতি ও  রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক এম.জিসান বখতেয়ার, কার্যনির্বাহী সদস্য নাইউ-প্রু মারমা মেরী, রেজাউল করিম রেজা, মো: জসিম উদ্দিন,ডা:গঙ্গা মানিক চাকমা, অলিভ চাকমা (ইতিময়) প্রমুখ। সভার শুরুতে  যে সমস্ত সদস্য মৃত্যু বরণ করেছেন তাদেঁর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

সভায় উম্মুক্ত আলোচনায় অংশ করেন আজীবন সদস্য ডা: রশিদুজ্জামান রশীদ, সাবেক সাধারন সম্পাদক আকবর হোসেন চৌধুরী, আবু সাদাৎ মো: সায়েম, আজীবন সদস্য শাহজাহান মোল্লা, মো: মহসিন রানা, মামুনুর রশীদ মামুন।

 

সভায় ২০১৪ সালের সাধারণ সভার কার্যবিবরণী, অডিট রিপোট, বার্ষিক প্রতিবেদন ,আয় ও ব্যয়ের হিসাব, সম্ভাব্য বাজেট নিয়ে অলোচনা করা হয়। এছাড়া সভায় ২০১৬ সালের ইউনিটের আয় ও ব্যয়ের সম্ভাব্য বাজেট সভায় পাশ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

ads
ads
আর্কাইভ