• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

লামায় বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2015   Friday

লামা উপজেলায় পাঁচবারের ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে শুক্রবার ৮২ লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

 

কনসার্ন ইউনিভার্সেল-বাংলাদেশ এর সহযোগিতায় ডিএফআইডি’র অর্থায়নে স্থানীয় এনজিও এন.জেড একতা মহিলা সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন।

 

অনুষ্ঠানে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ এর সভাপতিত্বে নগদ অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, লামা আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সারোয়ার আলম পিএসসি, এইচআরডি কনসার্ন ইউনিভার্সেল মোঃ জাহেদ নেওয়াজ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রহিম চৌধুরী, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যাসাপ্রু মার্মা, লক্ষীপদ দাশ, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আল মাহমুদ হাসান, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল ও একতা মহিলা সমিতি’র পরিচালক আনোয়ারা বেগম প্রমূখ।


অনুষ্ঠানে একতা মহিলা সমিতি কর্তৃক লামা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্থ ৬৫২জন উপকারভোগীদের মাঝে নগদ ৯ হাজার টাকা করে মোট ৫৮ লক্ষ ৬৮ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া রেডক্রিসেন্ট সোসাইটি কর্তৃক ৪শত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে নগদ ৬ হাজার টাকা করে ২৪ লক্ষ টাকা বিতরণ করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, নারীদের উন্নয়নের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ গঠনে মা’দের ভূমিকা বেশী বলে তিনি দাবী করেন। তিনি সকলকে নারী সমাজকে সম্মান করতে পরামর্শ এবং দারিদ্র বিমোচনের জন্য সবাইকে সঞ্চয় করতে উৎসাহ প্রদান করেন।


প্রকৃতিক বিপর্যয় মোকাবেলায় তিনি সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে বলেন, সবাই অন্তত ১টি করে গাছ লাগান তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আমরা যদি পরিবেশকে ভালবাসি তাহলে পরিবেশ আমাদেরকেও ভালবাসবে।


এদিকে, অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নয়াপাড়ায় নির্মিত ত্রিপুরা কল্যাণ সংসদ ভরন, মেরাখোলা বৌদ্ধ বিহার উদ্বোধন ও মেরাখোলা মিয়াবাদী ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ