• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়নের লক্ষে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নেবে মানবধিকার কমিশন-ড.মিজান

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2015   Thursday

জাতীয় মানবধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.মিজানুর রহমান পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে ১ জানুয়ারী থেকে কঠোর কর্মসূচি ঘোষনার আগে সন্তু লারমার কাছে থেকে তিন মাস সময় চেয়ে বলেছেন, জাতীয় মানবধিকার কমিশনের পক্ষ থেকে পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়ন হয় সে লক্ষে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ আমরা গ্রহন করবো।

 

তিনি আশা প্রকাশ করে বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে একটা সমাধানে পৌছাতে পারবো। তখন হয়তো এসব কর্মসূচি আর প্রয়োজনীয়তা থাকবে না।


বৃহস্পতিবার খাগড়াছড়িতে মানবধিকার সুরক্ষায় জাতীয় মানবধিকার কমিশনের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।


খাগড়াছড়ি জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান। বক্তব্যে রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মোঃ মজিদ আলী, জাতীয় মানবধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, ভারত প্রত্যাগত শরনার্থী নেতা সন্তোষিত চাকমা বকুল প্রমুখ।

 

মতবিনিময় সভায় জেলার উর্দ্ধতন কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, পার্বত্য চুক্তি ১৮ তম বর্ষ পূর্তি উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত মহাসমাবেশে সন্তু লারমা চুক্তির পুর্নাঙ্গ বাস্তবায়নের দাবী জানুয়ারী থেকে হরতাল, অবরোধ, অফিস ও আদালতসহ ১০ দফা কর্মসূচি ঘোষনা দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ