• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

হিলবিডিটোয়েন্টিফোর ডটকম-এর প্রথম বর্ষ পূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2014   Friday

পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক অনলাইন নিউজ পেপার ও ফটোগ্রাফী ওয়েব পোর্টাল হিলবিডিটোয়েন্টিফোর ডটকম-এর শুক্রবার রাঙামাটিতে আনন্দঘন পরিবেশে প্রথম বর্ষ পূর্তি উদযাপিত হয়েছে।এ উপলক্ষে সকাল ১০টায় রাঙামাটি শহরে বনরুপাস্থ কাটা পাহাড় লেনের নিজস্ব কার্যালয়ে হিলবিডিটোয়েন্টিফোর ডটকম-এর প্রথম বর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু।

 

হিলবিডিটোয়েন্টিফোর ডটকম-এর উপদেষ্টা সম্পাদক ও রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সুনীল কান্তি দে-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা।অনুষ্ঠানে হিলবিডিটোয়েন্টিফোর ডটকম-এর শুভেচ্ছা কামনা করে বক্তব্যে দেন রাঙামাটির সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রীতা চাকমা, গ্রীন হীলের নির্বাহী পরিচালক মংথোয়াই চিং মারমা, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ারুল হক, প্রথম আলোর রাঙামাটি অফিসের স্টাফ রিপোর্টার হরি কিশোর চাকমা, সিএইনিউজ টোয়েন্টিফোরের সম্পাদক শামসুল আলম, ছাত্রদলের জেলা শাখার সভাপতি আবু সাদাৎ মোঃ সায়েম।অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সাস-এর নির্বাহী পরিচালক ললিত সি চাকমা,হিলবিডিটোয়েন্টিফোর ডটকম-এর উপদেষ্টামন্ডলীর সদস্য ও শাইনিং হিলের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক পুলক চক্রবর্তী, সিএইচটি টুডে-এর সম্পাদক মোঃ ফজলুর রহমান রাজন,সিএইনিউজ টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক মিল্টন বাহাদুর, ট্রান্স ফপরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)-এর রাঙামাটি শাখার ব্যবস্থাপক পুলক পালিত, ইন্ডিপেডেন্ট টেলিভিশন ও মানব কণ্ঠের জেলা প্রতিনিধি হিমেল চাকমা, পাহাড় টোয়েন্টিফোর ডটকমের রিপোর্টার হেফাজত বারী সবুজ, দেশ টিভি ও আজাদীর জেলা প্রতিনিধি বিজয় ধর, সাংবাদিক মোঃ কামাল উদ্দীন, সাবেক ছাত্র নেতা বোধিসত্ব চাকমা, দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিক সুপ্রিয় চাকমা,পৌর সভার কর্মকর্তা অনিক দেওয়ান, হিলবিডিটোয়েন্টিফোর ডটকম-এর চীফ ফটোগ্রাফার ছন্দ সেন চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির নেত্রী মাধুরিকা চাকমা, সংগীত শিল্পী বাবু দেওয়ান, চিত্রশিল্পী মংসিং মারমা প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন হিলবিডিটোয়েন্টিফোর ডটকম-এর প্রধান নির্বাহী সম্পাদক সত্রং চাকমা।

 

অনুষ্ঠানে কেট কেটে হিলবিডিটোয়েন্টিফোর ডটকম-এর প্রথম বর্ষ পূর্তির উদ্বোধন করেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু।অনুষ্ঠানে গ্রীন হীলের নির্বাহী পরিচালক মংথোয়াই চিং মারমা হিলবিডিটোয়েন্টিফোর ডটকম-এর উন্নয়নের লক্ষে গ্রীনহিলের পক্ষ থেকে একটি কম্পিউটার দেয়ার ঘোষনা দেন।অনুষ্ঠানে অতিথিরা হিলবিডিটোয়েন্টিফোর ডটকম-এর প্রথম বর্ষ ছাড়িয়ে দ্বিতীয় বর্ষে পর্দাপনের উত্তারোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন এবং পার্বত্য চট্টগ্রামের তৃণমূলসহ আরও তথ্যবহুল সংবাদ পরিবেশনের কামনা করেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ