• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে সাংবাদিক চৌধুরী হারুনুর রশীদ দুর্বৃত্তদের হামলায় আহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2014   Tuesday

দৈনিক বীর চট্ট্গ্রাম মঞ্চের জেলা প্রতিনিধি ও রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি চৌধুরী হারুনুর রশীদ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বর্তমানে তাকে আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার শহরের চম্পক নগর এলাকায় এ ঘটনা ঘটেছে।আহত সাংবাদিক চৌধুরী হারুন জানান, মঙ্গলবার সকালের দিকে বাজার থেকে চম্পকনগরস্থ তার নিজ বাসায় ফিরছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা এলাকার বখাটে বাবুর নেতৃত্বে আবদুর রব,রিফাত,হাবিব ও রাঙামাটি কৃষি অদিপ্তরে কর্মরত লিটনসহ একদল দুর্বৃত্ত চৌধুরী হারুনকে গতিরোধ করে। এসময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়। এ সময় তার সাথে থাকা বাংলাভিশনের রাঙামাটি জেলা প্রতিনিধি নন্দন দেবনাথ কোন রকম প্রাণপনে রক্ষা পান। পরে সাংবাদিক হারুনকে আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কি কারনে তাকে দুর্বৃত্তরা হামলা করেছে তা সুস্পষ্টভাবে জানা যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুর্বৃত্তরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারনা।

 

এদিকে, এ ঘটনায় রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রন্ক্সি মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। রাঙামাটি প্রেস ক্লাব, রাঙামাটি রিপোর্টাস ইউনিটি, রাঙামাটি সাংবাদিক ফোরাম ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী করেছেন।এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে রাঙামাটি রিপোর্টাস ইউনিটি কার্যালয়ে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দকে নিয়ে একটি জরুরী সভা ডাকা হয়েছে বলে রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীর প্রসাদ চাকমা জানিয়েছেন।

 

সাংবাদিক হারুন জানান, তার উপর সন্ত্রাসী হামলার ঘটনার বিষয়টি সাংবাদিক নেতাসহ তিনি নিজেই পুলিশের উর্ধতন কর্মকর্তাকে অবগত করেছেন। এছাড়া হামলার বিষয়ে কোতয়ালী থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে।এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই মাসুদ খানঁ জানান, সাংবাদিক হারুনের উপর হামলার বিষয়ে মৌখিকভাবে অভিযোগ পেলেও লিখিতভাবে এখনো কোন অভিযোগ পাননি।তবে লিখিত অভিযোগ পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ