• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

লামায় মহান বিজয় দিবস উদযাপিত

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2015   Wednesday

যথাযোগ্য মর্যাদায় বুধবার লামা উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

 

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে  দিবসটি উপলক্ষ্যে রাত ১২টা ১মিনিটের ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম সূচনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ।

 

রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ সামনে শহীদ বেদীতে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল লামা, পুলিশ লামা থানা, লামা পৌরসভা, লামা উপজেলা আওয়ামী লীগ, লামা উপজেলা বিএনপি, বিভাগীয় বন কর্মকর্তা লামা বন বিভাগ, ৩৩ আনসার ব্যাটেলিয়ান লামা, লামা প্রেস ক্লাব, একতা মহিলা সমিতি, ফারিয়া লামা, ত্রিপুরা কল্যাণ সংসদ, ছাত্রলীগ, ৩নং ওর্য়াড লামা পৌর শ্রমিক লীগ সহ নানান অংগসংগঠন।

 

সকালের দিকে বিজয় দিবস উপলক্ষ্যে লামা প্রশাসন বর্ণাঢ্য নানান অনুষ্ঠানমালার আয়োজন করে। অনুষ্ঠানমালায় ছিল, মিনি ম্যারাথন দৌড়, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা, সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বিনা টিকেটে মিরিঞ্জা পর্যটন পরিদর্শন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা, আলোচনা সভা, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা ও হাসপাতাল, এতিমখানায়, শিশুসদনে উন্নত খাবার পরিবেশন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ