• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

কাউখালীতে মাতৃভাষা ভিত্তিক প্রি-স্কুল টেকসই কর্মশালা সম্পন্ন

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Dec 2015   Monday

সোমবার কাউখালীতে মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষার প্রি-স্কুলসমূহকে টেকসইকরণে স্টেকহোল্ডারদের দক্ষতা উন্নয়নের লক্ষে আয়োজিত দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

 

কাউখালী উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে অনুষ্ঠিত সেভ দ্য চিলড্রেন এর আর্থিক ও কারিগরি সহায়তায় আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র কর্তৃক পরিচালিত “ শিশুর ক্ষমতায়ন প্রকল্প” আওতায় কর্মশালার প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধরী, কাউখালী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমা, সেভ দ্য চিলড্রেনের প্রকল্প ব্যবস্থাপক মিনাকি চাকমা, ঊর্ধ্বতন প্রকল্প কর্মকর্তা অনিতা সেন, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৈশিক চাকমা, আশিকার প্রকল্প সমন্বয়ক ও কর্মশালার সহায়ক ত্রিপন চাকমা।

 

কর্মশালায় অংশগ্রহনকারীদের টেকসইকরণ, মানসম্মত শিক্ষা বলতে, শিশুর প্রারম্ভিক শিক্ষা কেন মাতৃভাষা শেখা উচিত, টেকসইকরণে সম্পদ কি ও কোথায় হতে এর উৎস ইত্যাদি বিষয়ে ধারণা প্রদান করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে এসএম  চৌধুরী বলেন, শৈশবকাল থেকে শিশুরা নিজ পরিবারদের সাথে মাতৃভাষায় কথা বলতে বলতে হঠাৎ স্কুলে অন্য ভাষায় কথা বলা ও শিক্ষা গ্রহণ করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। এ জন্য অনেক শিশুরাই শিশুকাল থেকেই ঝড়ে পরে। আশিকার এ ধরনরে উদ্দ্যেগে পার্বত্য পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুরা শিক্ষার দিক দিয়ে আরো একধাপ এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ