• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বান্দরবান পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অংশ নেয়ায় আওয়ামীলীগের ৪নেতাকে বহিস্কার

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2015   Tuesday
no

no

বান্দরবান পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের  চার নেতাকে বহিস্কার করা হয়েছে।

 

সোমবার দলীয় কার্যালয়ে জেলা আ’লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের নেতারা।

 

বহিস্কৃতরা হলেন, জাতীয় শ্রমিকলীগ বান্দরবান শহর শাখার সভাপতি শামসুল হক সামু,বান্দরবান শহর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ খলিফা, মহিলা আওয়ামীলীগ শহর শাখার যুগ্ন সাধারন সম্পাদিকা রহিমা বেগম এবং শহর শাখা আওয়ামীলীগের ৯নং ওর্য়াড শাখার সাংগঠনিক সম্পাদক পরিমল দাশ।

 

বান্দরবান জেলা আ’লীগের সহ-সভাপতি মং হ্নৈ প্রু’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি এ  কে এম জাহাঙ্গীর আলম,যুগ্ন সাধারন সম্পাদক লক্ষী পদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর।

 

সংবাদ সম্মেলনে জেলা আ’লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর আলম বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় সভা নেত্রী শেখ হাসিনার নির্দেশে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় প্রার্থী হিসেবে সংগঠনের নেতা কর্মীদের মনোনয়ন দেয়া হয়েছে। 

 

কাউন্সিলর পদে বিভিন্ন ওয়ার্ডে একাধিক দলীয় নেতা কর্মী মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল। আমরা আশা করেছিলাম যাদেরকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে তারা ব্যতীত বাকী সবাই মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেবে।  কিন্তু কয়েকটি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর ও সংরক্ষি মহিলা কাউন্সিলর পদে চার জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেননি। তাই দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাদের দল থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ