• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাউখালীর ত্রিরত্নাঙ্কুর বনবিহারে ৮৪হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ধর্মীয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2015   Sunday

রাঙামাটির কাউখালী ত্রিরত্নাঙ্কুর বনবিহারে ৮৪হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার কাউখালী ত্রিরত্নাঙ্কুর বনবিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ বিশেষ অতিথি ছিলেন পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী। এসময় বিহার পরিচালনা কমিটি ও বিভিন্ন এলাকার বৌদ্ধধর্মালম্বীদের পূর্নার্থীরা উপস্থিত ছিলেন।

 

ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ভিক্ষুরা দেশ জাতির কল্যাণে ধর্মীয় বাণী ও দেশনা দেন। অনুষ্ঠানে শেষে  বিহারের ভিক্ষুদের জন্য ভিক্ষু ভবন ও দেশনালয় এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরে অতিথিবৃন্দ ও পূনার্থীরা ৮৪হাজার প্রদীপ প্রজ্জ্বলন করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, শ্রদ্ধেয় বনভন্তের বাণীগুলো মনে ধারণ করে সকলের সৎ পথে চলতে হবে। হতে হবে দানশীল, ত্যাগ করতে হবে লোভ হিংসা।

 

তিনি আরও বলেন সমাজের সকল স্তরের মানুষকে ভালোবাসা ও সাধ্যমতে সেবা প্রদান করলে মনে শান্তি পাওয়া যাবে। মানব সেবায় পরম ধর্ম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ