• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবানে পাঠ্যবই বিতরণ উৎসব

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2016   Friday

শুক্রবার বান্দরবানে নতুন পাঠ্য বই বিতরণ উৎসবের উদ্ধোধন করা হয়েছে।

 

বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে  উৎসবের উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী,জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আফছার, মাধ্যমিক জেলা শিক্ষা কার্যলয়ের ভারপ্রাপ্ত  কর্মকর্তা  মোঃ আবদুল কাদের,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু ইউসুফ,জেলা পরিষদের সদস্য লক্ষি পদ দাশ, সিয়ং ইয়ং ম্রো।

 

এসময় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানহ শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন। প্রধান অথিথি নতুন বছরের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য তুলে দিয়ে পাঠ্য বই বিতরণ উৎসবের উদ্ধোধন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,বছর শুরুর প্রথম দিনেই বই উৎসবের মাধ্যমে ছেলে মেয়েদের  হাতে বই তুলে দিয়ে  শেখ হাসিনা শিক্ষার মান বৃদ্ধি করে বিশ্বের দরবারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাকে বাধা দেয়ার শক্তি আর কারোর নেই। 

 

তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনার রাজনীতি হচ্ছে প্রত্যক ঘরে ঘরে শিক্ষার মান বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়ানোর ব্যবস্থা করা। তিনি বলেন জালাও পোড়াও রাজনীতির মাধ্যমে দেশ এবং জনগনের কল্যান বয়ে আনে না,বরং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়।

 

তিনি শিক্ষকদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিভাবক হিসাবে নিজের ছেলে মেয়ের মতন করে গড়ে তোলার আহবান জানিয়ে  পিএসসি এবং জেএসসি পরীক্ষায় যে সমস্ত বিদ্যালয় প্রথম স্থান অধিকার করবে তাদেরকে ২৫ হাজার টাকা এবং যে সব ছাত্র ছাত্রী ভাল রেজাল্ট করবে তাদেরকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করার  ঘোষনা  দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ