• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বনভান্তের জন্ম উৎসবে রাঙামাটিতে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2016   Saturday

বৌদ্ধ সম্প্রদায়ের  সর্বোচ্চ ধর্মীয় গুরু পরিনির্বাণপ্রাপ্ত শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের আগামী ৮ জানুয়ারী ৯৭তম জন্ম উৎসব উপলক্ষে শনিবার থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা রাঙামাটিতে  শুরু হয়েছে।

 

উল্লেখ্য, রাঙামাটি রাজ বনবিহারের অধ্যক্ষ ও আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার  মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন।

 

তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) লাভ করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন) অবস্থায় রাঙামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে।

 

বনভান্তের ৯৭ তম জন্ম দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে শনিবার সকালের দিকে রাঙামাটি উপজেলা সদরের বনভান্তের জন্মস্থান মগবানের মোরঘোনা গ্রামে বনভন্তের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ধর্মীয় অনুষ্ঠানমালার সূচনা করা হয়। এতে অনুষ্ঠান সূচনা করেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক ভিক্ষু-সংঘের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ও শ্রীমৎ নন্দপাল মহাস্থবির|

 

এসময় রাঙামাটির সংসদীয় আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার, চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়,জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান,রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমাসহ  বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কয়েক হাজার বৌদ্ধ সম্প্রদায়ের নর-নারী এ অনুষ্ঠানে যোগদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ