• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বৌদ্ধদের ত্রিপিটক র‌্যালী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2016   Monday

আগামী ৮ জানুয়ারী  আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ৯৭তম জন্ম দিবস উপলক্ষে সোমবার রাঙামাটি শহরে ত্রিপিটক র‌্যালী বের করা হয়।

 

বনভান্তের ৯৭ জন্ম দিবস উপলক্ষে আয়োজিত সাত দিন ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে গতকাল বিকালে রাঙামাটি শহরে বের করা হয় বিশাল ত্রিপিটক র‌্যালী। র‌্যালীতে মোটর সাইকেল ছাড়াও  প্রায় ৫ শতাধিক  ট্রাক, পিকআপ, জীপ, অটোরিকশা, মাইক্রোবাস অংশ নেন বৌদ্ধ ধর্মালম্বীরা।

 

র‌্যালীটি রাঙামাটি রাজন বনবিহার প্রাঙ্গন  থেকে শুরু হয়ে পুরো রাঙামাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও বিহার প্রাঙ্গনে  গিয়ে শেষ হয়। এ সময় ভক্ত ও পূর্নাথীরা সড়কের পাশে দাঁড়িয়ে বৌদ্ধ প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক বাহী গাড়ী বহরে ফুল ছিটিয়ে দিয়ে শ্রদ্ধা ও বিভিন্ন দানীয় সামগ্রী দান করেন।

 

রাঙামাটি রাজ বন বিহারের বৌদ্ধ ভিক্ষু মহামিত্র স্থবির বলেন, মহাপরিনির্বাণপ্রাপ্ত বনভান্তের ইচ্ছা ছিল ধর্মপূজা করা। ত্রিপিটক পুজাকে তিনি ধর্মপূজা বুঝিয়েছেন। তাই এই ত্রিপিটককে সম্মানের সহিত পুরো রাঙামাটি শহরে প্রদক্ষিণ শেষে টানা সাত দিনব্যাপী বনবিহারে ত্রিপিটক পুজা করা হবে।

 

উল্লেখ্য,দেশের বৃহত্তম বৌদ্ধ মন্দির রাঙামাটি রাজ বনবিহারের অধ্যক্ষ ও আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার  মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন।

 

তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) লাভ করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন) অবস্থায় রাঙামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ