• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে নানান আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় গুরু বনভান্তের ৯৭ তম জন্ম দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2016   Friday

শুক্রবার নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার রাঙামাটিতে আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ৯৭তম জন্ম দিবস উদযাপিত হয়েছে। বনভান্তের জন্ম দিবসকে ঘিরে রাজ বন বিহারে পূর্নাথীদের ঢল নামে।

 

উল্লেখ্য, রাঙামাটি রাজ বনবিহারের অধ্যক্ষ বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) লাভ করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিশেষ কফিনে রাঙামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে।

 

রাঙামাটি রাজ বন বিহারের দেশনালয়ে বনভান্তের জন্ম দিবস উপলক্ষে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে অনুষ্ঠানিকভাবে ৯৭ পাউন্ড ওজনের কেক কাটেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষুসংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। এর পর রঙবেরঙের বেলুন উড়িয়ে বনভান্তের জন্ম দিবস সুচনা করা হয়। এসময় রাজবন বিহারের ভিক্ষুমন্ডলী ছাড়াও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাজ বন বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা প্রমুখ। অনুষ্ঠানে আগত হাজার হাজার ভক্ত ফুল দিয়ে বনভান্তের প্রতি গভীর শ্রদ্ধান জানান।


অপরদিকে জন্ম দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী, অষ্টপরিস্কার দান, সংঘ দান, বুদ্ধি মূর্তিদান ও ধর্মীয় সভার আয়োজন করা হয়। এতে ধর্মোপদেশ দেন বিহারের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির।

 

এসময় চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়,সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, বিএনপি’রনেতা দীপেন দেওয়ানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকালে রাজ বন বিহার প্রাঙ্গনে ৮৪ হাজার প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ