• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

পার্বত্যাঞ্চলে সরকারের উন্নয়ন কার্যক্রমের সাথে এনজিওগুলো সমন্বিতভাবে কাজ করতে পারে-পার্বত্য সচিব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2016   Saturday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামকে ঘিরে  সরকারের নানাবিধ উন্নয়ন কার্যক্রমের সাথে বেসরকারী সংস্থাগুলো(এনজিও) সমন্বিতভাবে কাজ করার গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, এতে করে এ অঞ্চলের প্রান্তিক জনগনের উন্নয়ন তরান্বিত হবে।

 

বুধবার রাঙামাটি পরযটন মোটেলের সেমিনার কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগী সংস্থাসমূহের সাথে এক  মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

স্বাগত বক্তব্যে রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরিচালক ড. শামীম ইমাম।  অনুষ্ঠান সঞ্চালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ জাহেদ হাসান। এসময় হিমাওয়ান্তির নির্বাহী পরিচালক ও নারী নেত্রী টুকু তালুকদার, গ্রীণহিলের নির্বাহী পরিচালক মংথোয়াই চিং, প্রকল্প সমন্বয়কারী লাল চোয়াক লিয়ানা পাংখো,  আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, প্রকল্প সমন্বয়কারী বিমল চাকমা, টংগ্যার বোর্ড সদস্য অম্লান চাকমা,  প্রকল্প সমন্বয়কারী মানবাষীষ চাকমা, সিআইপিডির নির্বাহী পরিচালক জনলাল চাকমা, প্রকল্প সমন্বয়কারী দয়াল কান্তি চাকমা, হিলেহিলির নির্বাহী পরিচালক ভুবন কুমার চাকমা, প্রকল্প সমন্বয়কারী সুগত জীবন চাকমা প্রমুখসহ ৩০জন বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রত্যেক সহযোগী সংস্থা তার চলমান কর্মসূচীর একটি করে উপস্থাপনা তুলে ধরেন।

 

পার্বত্য সচিব বলেন, মানুষের জন্য ফাউন্ডেশনে সহযোগীতায় পার্বত্য চট্টগ্রামে বাস্তবায়িত প্রাথমিক শিক্ষা, আয়বর্ধণমূলক  কাযক্রম,  ওষুধি বাগান, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সহ বিভিন্ন কাযক্রমের প্রশংসা করে আগামীতে এইসব কাযক্রম আরো কাযকর ভাবে এগিয়ে নেয়ার জন্য তার মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

 

পাশাপাশি তিনি সারাদেশব্যাপী বাস্তবায়িত পাঁচটি প্রধান কর্মসূচীর মধ্যে শুধুমাত্রে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য একটি আলাদা কর্মসূচী রাখায় মানুষের জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ