• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবানের কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায়
বান্দরবানকে পর্যটন শিল্পের অপুর্ব সমারোহে গড়ে তোলা হবে-দিলীপ কুমার বণিক

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2016   Thursday

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেছেন,পর্যটন শিল্পের অপুর্ব সমারোহে বান্দরবানকে আরো সৌন্দর্যময় করে গড়ে তুলতে চেষ্টা করা হবে বলে আশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, বান্দরবান একটি সকল ধর্মীয় সম্প্রদায়ের মহামিলনের স্থান হিসেবে সারাদেশ ব্যাপী ইতোমধ্যে যে সুনাম অর্জন করেছে তা দেখে আমি মুগ্ধ হয়েছি।

 

বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বান্দরবানের কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক এসব কথা বলেন।

 

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল্লাহ নুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)ফারুক হোসেন প্রমুখ।  এছাড়া সংবাদ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান থেকে প্রকাশিত দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মোঃ ওসমান গনি, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারন সম্পাদক মিনারুল হক, মাসিক চিম্বুক সম্পাদক বাদশা মিয়া মাষ্টার,  প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম জাহাঙ্গীর, বিটিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনু, সাপ্তাহিক বান্দরবানের সম্পাদক মোজাম্মেল হক লিটন,জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমেদ চৌধুরী, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,সময় টেলিভিশনের প্রতিনিধি এস বাসু দাশ, দৈনিক কর্ণফুলির প্রতিনিধি এমএ মালেক  প্রমুখ। 

 

জেলা প্রশাসক আরও বলেন,সকল প্রশাসনকে তাদের স্বস্ব কাজের দিক নির্দেশনা সরকারই করে দিয়েছেন। সে কারনে এখানে কারো সাথে কোন প্রকার বৈরি মনোভাবের কোন কারন নেই।

 

তিনি বলেন একজন বিসিএস ক্যাডারের কর্মকর্তা সচিব হতে পারেন। কিন্তু সকলেই জেলা প্রশাসক হতে পারেন না। সরকার তাকে যে পদে পদ মর্যাদা দিয়ে প্রেরন করেছে সে দায়িত্ব পালনে সকলের সহযোগীতা প্রয়োজন। তিনি সকলের সহযোগিীতা কামনা করেন।

 

নবাগত জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন জেলা প্রশাসন পরিচালিত কয়েকটি পর্যটন স্পট বান্দরবানে থাকার কারনে বহু টাকা আয় হচ্ছে। শুধু তাই নয় এ সব পর্যটন স্পট দর্শন করে দেশ বিদেশের পর্যটকেরাও আনন্দ অনুভব করছেন। তিনি তার মেয়াদ কালের মধ্যে আরো নতুন পর্যটন স্পট সৃষ্টি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ