• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাণী অর্চনা পুজা উপলক্ষে গর্জনতলীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2016   Sunday

বাণী অর্চনা বিদ্যাদেবী (স্বরস্বতি) পুজা উপলক্ষে রোববার রাঙামাটির গর্জনতলী এলাকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

রাঙামাটির ক্রীড়া সংগঠন বলাকা ক্লাব আহ্বায়ক কমিটি ও শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা।

 

বাণী অর্চনা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক রুপেন ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ৭নং পৌর কাউন্সিলর জামাল উদ্দিন,৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহার, ক্রীড়া সংগঠন বলাকা ক্লাবের আহ্বায়ক অশোক ত্রিপুরা,ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক কুঞ্জমনি ত্রিপুরা। আলোচনাসভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্যাঞ্চলে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠি বসবাস করলেও সকল জাতির উৎসবে সকলেই স্বানন্দে অংশগ্রহণ ও উপভোগ করে। কিন্তু একটি মহল আমাদের এই সম্প্রীতি বিনষ্ঠ করতে নানা ধরনের কুচক্রী কার্যক্রম চালাচ্ছে। এই কুচক্রী মহল থেকে সজাগ থাকতে ও সকলে সকলের সাথে সম্প্রীতি অটুট রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ