• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে শত বৌদ্ধ ধর্মীয় গুরুর সম্মিলনে মহাসংঘদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2016   Friday

শুক্রবার রাঙামাটির কুৃতুকছড়িতে শত বৌদ্ধ ভিক্ষুর অংশগ্রহণে বুদ্ধপুজা, সীবলী পুজা, মহাসংঘদান, অষ্ট পরিষ্কার দান, হাজার প্রদীপদান ও সদ্ধর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি, সাপছড়ি, ঘিলাছড়ি ও বুড়িঘাট ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠানের সদ্ধর্ম দেশনা দেন বনভান্তের অন্যতম শিষ্য শ্রীমৎ নন্দপাল মহাস্থবির। চট্টগ্রামের অন্যতম বর্ষীয়ান বৌদ্ধ ধর্মীয় গুরু ত্রিপিটক বিশারদ শ্রীমৎ প্রিয়দর্শী মহাস্থবির শত ভিক্ষু সম্মিলনে সংঘনায়ক হিসেবে উপস্থিত ছিলেন।

 

এছাড়া ধর্মদেশনা দেন, পার্বত্য বৌদ্ধ মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ সুমনা লংকার মহাস্থবির, রাঙামাটির ফুরোমোন আর্ন্তজাতিক বন ধ্যান কেন্দ্রের অধ্যক্ষ ও বনভান্তের দ্বিতীয় শিষ্য শ্রীমৎ ভৃগু মহাস্থবির, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির, দিঘীনালা সাধনাটিলা বন বিহারের অধ্যক্ষ বুদ্ধবংশ স্থবির প্রমুখ।

 

সম্মিলনে বনভান্তের শিষ্যমন্ডলীসহ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে ১৩৭ জন বৌদ্ধ ভিক্ষু অংশ নেন।

 

অনুষ্ঠান শুরুতে করণীয় মৈত্রী সুত্র পাঠ করে বিশ্বপ্রাণীর মঙ্গল কামনা করেন ভিক্ষু সংঘ। এসময় পঞ্চশীল প্রার্থনা করেন স্থানীয় মুরুব্বী অমল কান্তি হেডম্যান, স্বাগত বক্তব্য রাখেন কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তু বিকাশ চাকমা, বিশেষ প্রার্থনা করেন হ্যাপী চাকমা।

 

কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান সন্তু বিকাশ চাকমা জানান, ২০১১ সাল থেকে এই শত ভিক্ষু সম্মিলনে মহাসংঘদান অনুষ্ঠান করা হচ্ছে। প্রতিবছর শতাধিক বৌদ্ধ ভিক্ষু ও কয়েক হাজার পুণ্যার্থী অনুষ্ঠানে অংশ নেন। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা ও সকলের অংশগ্রহণে একটা মিলন ক্ষেত্র রচনার মাধ্যমে পুণ্য সঞ্চয়ের লক্ষেই এই মহাসংঘদান। অনুষ্ঠানে রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে সহ¯্রাধিক পুণ্যার্থী অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ