• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙ্গে রোয়াংছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2016   Sunday

বান্দরবানে-রোয়াংছড়ি সড়কের হানসামা পাড়া এলাকায় বেইলি ব্রীজ ভেঙ্গে রোয়াংছড়ি উপজেলার সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে চালকসহ ৩ জন অাহত হয়েছে।

 

রোববার সকাল ৮টার সময় বালু বোঝাই একটি ট্রাক ব্রীজ ভেঙ্গে খালে পড়ে  গেলে এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসীরা জানায়, বিজিবি সেক্টর সদর দপ্তরে নির্মাণ কাজের জন্য খাল থেকে বালু উত্তোলন করে ট্রাক দিয়ে নিয়ে যাওয়ার সময় দু’টি ট্রাক হানসামা পাড়া এলাকায় ক্রাইক্ষ্যং খালে পাড়াপাড়ের সময় একটি পাড় হয়ে গেলেও অপরটি  মাঝখানে গেলে ব্রীজটি ভেঙ্গে পড়ে যায়। এতে  চালকসহ ৩ জন আহ হয়েছে। ঘটনার পর পর রোয়াংছড়ি উপজেলার সাথে বান্দরবান জেলা সদরের একমাত্র সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ব্রিজটি ভেঙ্গে পড়ার পর ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। লোকজন পায়ে হেটে যাতায়াত করছেন। এতে খানসামা, ক্রাইক্ষ্যং পাড়াসহ পাশ্ববর্তী এলাকার শত শত লোকজনদের চরমভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

এদিকে, খবর পেয়ে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ঘটনাস্থল পরিদর্শন করছেন। তিনি দ্রুত ব্রিজটি সংস্কার করার জন্য সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দেন। এছাড়া সেনাবাহিনী, দমকল বাহিনী, বিজিবি ও পুলিশের কর্মকর্তরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

খানসামা পাড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, রোববার আনুমানিক সকাল ৮টার সময় বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখি ব্রীজটি ভেঙ্গে একটি বালিবোঝাই ট্রাক খালে পড়ে যায়। সাথে সাথে ঘটনাটি প্রশাসনের সকল মহলকে মোবাইলে জানানো হয়েছে।

 

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ জানান, ব্রিজটি দ্রুত মেরামতের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ