• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামার পিএসসি পরীক্ষায় ২ ছাত্রের জন্য ৩ শিক্ষক, তবুও পাস করেনি কেউ

Published: 24 Feb 2016   Wednesday

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের চিনতাবা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সর্বমোট দুই জন ছাত্র অংশগ্রহণ করে দুইজনেই ফেল করেছে। উক্ত বিদ্যালয়ে কর্মরত শিক্ষক রয়েছেন ৩ জন।

 

জানা যায়, লামা উপজেলা সদর  থেকে ৩২ কিলোমিটার উত্তর পূর্বে গজালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে চিনতাবা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান। চিনতাবা, তলই, তুলাতলী মুরুং এবং চাইলতা ত্রিপুরা পাড়ার  পাহাড়ী সম্প্রদায়ের  ছেলে-মেয়েরা এ বিদ্যালয়ে লেখাপড়া করে।

 

ম্রো পাড়াবাসী ইয়াং ম্রো জানান, প্রধান ও সহকারী শিক্ষকরা ৩২ কি.মি দূরে লামায় অবস্থান করেন। নিয়মিত শ্রেণী শিক্ষা পাঠদান কার্যক্রম না হওয়ার বাস্তব চিত্রই ফুটে উঠেছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে। এ বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কোন দিন এসেছেন কিনা তা গ্রামবাসীর জানা নেই।

 

প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন কুতুবি জানান,বিদ্যালয়ে ১৫২ জন ছাত্র-ছাত্রী রয়েছে। গত নভেম্বর-এ অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রে পং মুরুং এবং মেনলিউ মুরুং বিদ্যালয় থেকে  পিএসসির সর্বসাকুল্যে পরীক্ষার্থী ছিল। উভয়ই পরীক্ষার্থী ফেল করেছে। বিদ্যালয়টি নতুন জাতীয়করণকৃত।

 

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আক্তার উদ্দিন বলেন,পরীক্ষায় কোন শিক্ষার্থী পাশ না করার কারণে শিক্ষকদের জানুয়ারী মাসের বেতন ভাতা স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে।

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল বলেন, এ জাতীয় দায়িত্বহীন শিক্ষকদের ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, জেলার  বৃহত্তম এ উপজেলায় প্রাথমিক শিক্ষার ব্যপারে প্রশাসনসহ সকলকে আরও এগিয়ে আসতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ