• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে কেএমকেএস’র ২৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2016   Saturday

খাগড়াছড়ির বেসরকারী উন্নয়ন সংস্থা খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমএকএস)-এর ২৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার দিন ব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

 

জেলা শহরের খাগড়াপুরস্থ ‘কেএমকেএস’ ভবনে সমিতির দীর্ঘ পথচলার স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময়, কর্মী ও স্বেচ্ছাসেবীদের পূর্নমিলন এবং আগামী রজত জয়ন্তীতে ব্যাপক উৎসব আয়োজনের অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

 

মধ্যাহ্ন ভোজের কেএমকেএস’র প্রতিষ্ঠাতা সভানেত্রী শেফালিকা ত্রিপুরা’র সভাপতিত্বে ও উন্নয়ন সংগঠক অমল বিকাশ ত্রিপুরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) জেলা কমিটির সভাপতি নমিতা চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ চৌধুরী ও নারীনেত্রী শাপলা দেবী ত্রিপুরা।

 

অনুষ্ঠানে কেএমকেএস’র সাধারণ সদস্য, নির্বাহী সদস্য, উন্নয়ন কর্মী, স্বেচ্ছাসেবক এবং সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার শুভাণুধ্যায়ীরা উপস্থিতি ছিলেন।

 

সফল ও সংগ্রামী নারীনেত্রী শেফালিকা তাঁর বক্তব্যে বলেন, ১৯৯৩ সালের এদিনে সমাজের পিছিয়ে পড়া নারীদেরকে স্বাবলম্বী ও আত্ম মর্যাদায় জাগিয়ে তোলার প্রত্যয়ে কেএমকেএস যাত্রা শুর করেছিল। এই দীর্ঘ পথচলায় চরাই-উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠানের বন্ধু-সহযোগী ও শুভাণুধ্যায়ী সৃষ্ঠি হয়েছে পাহাড়-সমতল ছাপিয়ে বিদেশেও। তিনি কেএমকেএস-কে এতোটুক পথ আসার পেছনে সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

পরে তাঁর নেতৃত্বে উপস্থিত অতিথিরা সাতটি মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনব্যাপী আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

উল্লেখ্য, তিন পার্বত্য জেলা নারী অধিকার সুরক্ষা, নারী উন্নয়ন, ক্ষমতায়ন, স্থানীয় সরকার ব্যবস্থা, সমাজ ও রাজনীতিতে নারীর অবস্থান সৃষ্ঠিতে কেএমকেএস’র একটি উজ্জল ভূমিকা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ