• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে সনাক-টিআইবির নারী শীর্ষক সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2016   Thursday

বৃহস্পতিবার সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি’র উদ্যোগে পেশাজীবি নারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

স্থানীয় হোটেল গাইরিং এর সম্মেলন কক্ষে সভার উদ্বোধন করেন সনাক সহ-সভাপতি ইন্দিরা দেবী চাকমা।  এরিয়া ম্যানেজার তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভার স্বগত বক্তব্য রাখেন নারীনেত্রী ও সনাক সদস্য শেফালিকা ত্রিপুরা।

 

এতে নারীর ক্ষতয়ান, সুশাসন ও দুর্নীতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা প্রদানের ক্ষেত্রে নারী হিসেবে কি ধরনের বৈষম্য বা প্রতিবন্ধকতার শিকার হন তা চিহ্নিত করা ও উত্তরনের উপায় নির্ধারন বিষয়ে আলোচনা করা হয়।

 

এসব উদ্দেশ্যকে সামনে রেখে সনাকের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় পেশাজীবি নারীদের মধ্যে অংশগ্রহন করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, বিউটি রাণী ত্রিপুরা, সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. জয়া চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক অর্জিতা খিসা, সরকারি মহিলা কলেজের প্রভাষক হাসু চাকমা, খাগড়াছড়ি পৌরসভা‘র সচিব পারভিন আক্তার খন্দকার ও সকল নারী কাউন্সিলর, কমলছড়ি ইউনিয়ন পরিষদের সকল নারী সদস্য, শহর সমাজসেবা কার্যালয় ও জেলা মহিলা বিষয়ক কার্যলয় প্রতিনিধি, সদর হাসপাতালের সেবা গ্রহিতা, প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নারী সদস্য, নারী অভিভাবক ও সংশ্লিষ্ট ২টি কলেজের নারী শিক্ষার্থীরা।

 

আলোচনায় বিভিন্ন সেক্টরের আগত নারী প্রতিনিধিবৃন্দ সেবা প্রদান সেবা গ্রহন ও বিভিন্ন আইনি সীমাবদ্ধতা তুলে আনেন তাদের আলোচনায়।  প্রাপ্ত সীমাবদ্ধতা সমূহ নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনা ও এ্যাডভোকেসীর সভার মাধ্যমে সমাধানে কাজ করবে সনাক খাগড়াছড়ি ও টিআইবি।

 

এ আলোচনা সভায় মডারেটর হিসাবে ছিলেন টিআইবির ম্যানেজার ট্রেনিং নাদিরা সুলতানা ও প্রেগ্রাম ম্যানেজার সিই রেজাউল কবির আকাশ। সভায় সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি সাংবাদিক মোঃ জহুরুল আলম ও সনাক সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ