• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    
 
ads

লামা মূখ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান

Published: 03 Apr 2016   Sunday

লামা উপজেলার লামা মূখ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান রোববার অনুষ্ঠিত হয়েছে।


লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর শুক্কুর এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আল হাজ্ব মোহাম্মদ ইসমাইল।

 

এ সময় সংবর্ধিত অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মোস্তফা জামাল ও জনাবা ফাতেমা ফারুল, লামা পৌরসভার মেয়র মোহাম্মদ জহিরুল ইসলাম। এই সময় স্বাগত বক্তব্য রাখেন লামা মূখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর শুক্কুর, ছাত্রছাত্রীদের অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আকায়িত ও বাদশা মিয়া।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, বিদ্যালয়ের লেখা পড়ার মান আরো বাড়াতে হবে। ছাত্রছাত্রীদের লেখা পড়ার মান বাড়াতে শিক্ষকদের আরো বেশি করে পরিশ্রম করতে হবে। পাশাপাশি অভিভাবক দের আরো সচেতন হতে হবে। শুধু শিক্ষকদের উপর ছাত্র-ছাত্রীদের সকল দায়িত্ব চাপিয়ে দিলে হবে না। আপনার সন্তান বাড়িতে লেখা পড়া করছে কিনা আপনাদেরও খেয়াল রাখতে হবে।


তিনি আরও বলেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে। এই দায়িত্ব শিক্ষকদের। তাঁরাই শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখেন।

 

প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আধুনিক প্রযুক্তি নির্ভর আগামী প্রজম্ম গড়ে তোলার আহবান জানিয়ে বলেন বর্তমান সরকার শিক্ষার উন্নয়ন অনেক গুরুত্ব পূর্ণ কাজ করে যাচ্ছে। ডিজিটেল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করেছে সরকার।

 

তিনি বিদ্যালয়ের সকল সমস্যা অতিসত্বর সমাধান করা হবে বলে আশ্বাস দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ