• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    
 
ads

এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাঙামাটিতে ১৪ কেন্দ্রে পরীক্ষার্থী ৫ হাজার ৯৩৫

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2016   Sunday

রোববার  থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাঙামাটি জেলায় ১৪ কেন্দ্রে মোট ৫ হাজার ৯৩৫ পরীক্ষার্থী অংশ নিয়েছে। প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোনো বহিস্কার ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কঠোর নিরাপত্তায় পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানান পরীক্ষার দায়িত্বে নিয়োজিত শিক্ষক ও কর্মকর্তারা।

 

জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার সূত্রে জানা যায়,এবার এইচএসসি পরীক্ষায় জেলার ১৬টি কলেজের ১০ কেন্দ্রে ৫ হাজার ৪৮২, ব্যবসায় ব্যবস্থাপনায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩৮ ও আলিম পরীক্ষায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের  ১২৫ পরীক্ষার্থী অংশ নিয়েছে। এসব কেন্দ্রগুলো হল, রাঙামাটি সরকারি কলেজ, রাঙামাটি সরকারি মহিলা কলেজ, কাপ্তাই কর্ণফুলি কলেজ, কাচালং কলেজ, লংগদু রাবেতা কলেজ, কাউখালী কলেজ, রাজস্থলী কলেজ, শিজক কলেজ, নানিয়ারচর কলেজ ও বরকল রাগীব রাবেয়া কলেজ।

 

এছাড়া ব্যবসায় ব্যবস্থাপনায় রাঙামাটি সদরের বিএম ইন্সটিটিউট ও রাজস্থলী কলেজ এবং আলিম পরীক্ষার রাঙামাটি সদরের রাঙামাটি সিনিয়র মাদ্রাসা ও মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ