• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

তনু হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে
রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ ধর্মঘট পালন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2016   Sunday

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু’র হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী ছাত্র ধর্মঘটের সমর্থনে রোববার রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ক্লাশ ধর্মঘট কর্মসূচী পালন করেছে  শিক্ষার্থীরা।

 

৮ গণসংগঠনের কনভেনিং কমিটির সদস্য জিকো ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, এ কর্মসূচীর সমর্থনে রোববার রাঙামাটির নানিয়ারচর উপজেলার নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়,বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়, ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়, জগনাতলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপস্থিত ছাত্র ধর্মঘটের সমর্থনে ক্লাশে উপস্থিত থাকেনি। ফলে এসব বিদ্যালয়ে কোন ক্লাশ হয়নি।

 

এছাড়া রাঙামাটি সদর উপজেলার বড় মহাপূরম উচ্চ বিদ্যালয়ের, খারিক্ষ্যং ও বন্দুক ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে  ছাত্র ছাত্রী উপস্থিত না থাকায় শিক্ষকরা কোন ক্লাশ নিতে পারেন নি। তাছাড়া সাপছড়ি উচ্চ বিদ্যালয়ে ও সাপছড়ি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট-এ ছাত্র-ছাত্রীরা উপস্থিত হলেও কোন ছাত্র-ছাত্রী ক্লাশ না করে ক্লাশের বাইরে মাঠে অবস্থান করেছে। এসময় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা গেছে।

 

কাউখালী উপজেলার পানছড়ি উচ্চ বিদ্যালয়, হারাঙ্গি উচ্চ বিদ্যালয়, তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়, পোড়াপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ডাবুয়া বৃক্ষভানুপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা কম থাকায় ক্লাশ অনুষ্ঠিত হয়নি। এছাড়া বাঘাইছড়ি উপজেলায়ও বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা ক্লাশ বর্জন করেছে।

 

প্রেস বার্তায় আরও বলা হয়, একই কর্মসূচি সমর্থনে খাগড়াছড়ি সদরের সরকারি উচ্চ বিদ্যালয়, শিশু কল্যাণ আবাসিক উচ্চ বিদ্যালয়, কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় পিবিএম আবাসিক উচ্চ বিদ্যালয়, ঠাকুরছড়া গোলাবাড়ি কলেজ এবং পানছড়ি, মহালছড়ি, গুইমারা, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন বিদ্যালয়েও ছাত্র-ছাত্রীরা ক্লাশ বর্জন করে ধর্মঘট কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। তবে কর্মসূচির ঘোষণা অনুযায়ী এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলো ধর্মঘটের আওতার বাইরে ছিল।

 

পার্বত্য চট্টগ্রামের আন্দোলনরত আট গণসংগঠন (পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক ভূমি রক্ষা কমিটি, সাজেক নারী সমাজ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়ার্ড) এর আহ্বানে এ কর্মসূচি পালিত হয়। 

 

প্রেস বার্তায় বলা হয়, তনু হত্যার প্রতিবাদে আন্দোলনের ধারাবাহিকতায় ২৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যানার থেকে ৩ এপ্রিল দেশব্যাপী এ ছাত্র ধর্মঘট কর্মসূচী ঘোষণা করা হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ