• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বীরত্বপূর্ন অবদান রাখায় ছাত্রলীগের তিন নেতাকে সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2016   Sunday

বীরত্বপূর্ণ অবদানের জন্য কাপ্তাই ছাত্রলীগের তিন নেতাকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা ছাত্রলীগ।

 

রোববার আওয়ামীগের দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীংপকর তালুকার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌর-আওয়ামীলীগের সভাপতি হাজি সোলায়মান চৌধুরী ও সাধারণ সম্পাদক মনছুর আলী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইদুল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।

 

বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুমন, লংগদু উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক, রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, রাজস্থলী উপজেলা ছাত্রলীগের অংসুই চিং মারমা বিজয়, নানিয়রচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন দাশ, কাউখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব দত্ত, রাঙামাটি পৌর ছাত্রলীগের সভাপতি আলাউদ্দিন। এতে দশ উপজেলা, কলেজ, শহর ও ওয়ার্ডের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, নূরুল হুদা কাদিয়া উচ্চ বিদ্যালয়ের নয় শিক্ষার্থী বিদ্যালয় ছুটির পর নৌকা করে পার হওয়ার সময় নৌকা ডুবে গেলে ছাত্রলীগের তিন নেতা জীবনের মায়া ত্যাগ করে পানিতে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। তারই স্বীকৃতিস্বরূপ ছাত্রলীগের উদ্যোগে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধিতরা হলেন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ আর লিমন, কর্ণফুলি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পবন পাল শ্রাবণ ও উপজেলা ছাত্রলীগ নেতা নাসির উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, ছাত্রলীগের ভাল খবরগুলো কখনো পত্র-পত্রিকায় আসে না। একটু খারাপ করলেই খবরগুলো বিশাল করে তুলে ধরা হয়। কাপ্তাই উপজেলা ছাত্রলীগের ছেলেরা যে সাহসী ভূমিকা রেখেছে তা শুধু ছাত্রলীগের গর্ব না এটা গোটা আওয়ামী পরিবারের গর্ব। ছাত্রলীগ ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত সকল সাহসী কাজে ছাত্রলীগের ভূমিকা রয়েছে।

 

তিনি আরও বলেন, যেখানে প্রধানমন্ত্রী ও দেশ নেত্রী শেখ হাসিনা ছাত্রদের হাতে বই তুলে দিয়েছেন, সেখানে অন্যদিকে বিএনপির নেত্রী আওয়ামীলীগকে ঘায়েল করতে ছাত্রদলই যথেষ্ট বলে মন্তব্য করেন। তাই সকলকে বুঝতে হবে কারা ছাত্রদের জন্য কাজ করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ