• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামার রূপসীপাড়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন বিদ্রোহী প্রার্থী

Published: 12 Apr 2016   Tuesday

লামা উপজেলার ৬নং রূপসীপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ছাচিং প্রু মার্মাকে সর্মথন  জানিয়ে লামা উপজেলা যুবলীগের সহসভাপতি বিশ্বজিৎ বড়ুয়া নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিয়েছেন।

 

লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি  আলহাজ মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সোমবার রাত সাড়ে নয়টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

 

রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে বিশ্বজিৎ বড়–য়া চশমা প্রতিক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি ও লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আল্হাজ মোহাম্ম ইসমাইল এর মধ্যস্থতায় ১১ এপ্রিল নিজের সর্মথিত লোকজন নিয়ে লামা উপজেলা আওয়ামীলীগ অফিসে নৌকার পক্ষে কাজ করার এবং ভোট দেয়ার ঘোষনা দেন।

 

এর পূর্বে আওয়ামীলীগের আরেক বিদ্রোহী প্রার্থী রূপসীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ সহিদ মেম্বার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। বর্তমানে রূপসীপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী ছাচিং প্রু মার্মা বিদ্রোহী প্রার্থী মুক্ত হলেন। তৃতীয় দপের ইউপি নির্বাচনে আগামী ২৩ এপ্রিল রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে  আওয়ামীলীগ, বিএনপি, জাপা ও স্বতন্ত্র থেকে একজন করে প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

 

 চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ বড়ুয়া জানান, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল ও ত্বরান্নিত করার জন্য বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ছাচিং প্রু মার্মাকে (নৌকা প্রতীক) তিনি আনুষ্ঠানিক ভাবে সর্মথন করেছেন

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ