• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

৩ জনকে হত্যার প্রতিবাদে থানচিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2016   Tuesday

বান্দরবানের আলীকদম উপজেলার এক গরু ব্যবসায়ীসহ তিনজনকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার থানচিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

 

এদিকে হত্যার প্রতিবাদে জেলা শহরে পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

 

এক গরু ব্যবসায়ীসহ তিনজনকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার থানচিতে উপজেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতাল চলাকালে স্থানীয় বাসিন্দা ও দূর থেকে আসা পর্যটকদের ভোগান্তি পোহাতে হয়েছে।

 

এদিকে মঙ্গলবার সকালে পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদ ব্যানারে শহরের প্রেস ক্লাবের সামনে হত্যার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো: সাহাব উদ্দিন (বড় মিয়া), সাধারন সম্পাদক নুরুল আলম, উপদেষ্টা নুরুল আলম মাঝি, সদস্য ইয়াছিন প্রমুখ।মোনববন্ধনে বক্তারা, নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। 

 

বক্তারা মঙ্গলবার রাত ১২টার মধ্যে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। গ্রেফতার করা না গেলে  বুধবার বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় হরতালের হুমকি দেন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, তিন ব্যবসায়ী হত্যার ঘটনায় থানচিতে ব্যবসায়ীরা হরতাল পালন করেছে। কোনো অপ্রীতিকার ঘটনা ঘটেনি।

 

উল্লেখ্য, সোমবার বান্দরবানের থানচি উপজেলার ২৯ কিলোমিটার নামক এলাকায় এক ব্যবসায়ী মো: আবু বক্কর (৪০), সাহাব উদ্দিন (৩২) ও আবছার আলী (৩৫) নামের তিন জনের লাশ উদ্ধার করে পুলিশ।  তাদেরকে শুক্রবার আলীকদম উপজেলা থেকে গরু বিক্রির কথা বলে থানচিতে নিয়ে এসে অপহরণ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ  রবাট ত্রিপুরা ও জীবন ত্রিপুরা, জসিম উদ্দিন ও জন ত্রিপুরা নামের চারজনকে আটক  করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ