• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

সাংবাদিকদের সাথে রিজিয়ন কমান্ডারের মতবিনিময়
দেশের স্বার্থে সবাইকে একযোগে উন্নয়ন করতে হবে-রাঙামাটি রিজিয়ন কমান্ডার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2016   Wednesday

রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক রাঙামাটি শহরকে শান্তি ও সম্প্রীতির শহর হিসেবে গড়ে তোলার জন্য আহবান জানিয়েছেন। তিনি বলেন, পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক বজায় রেখে সকলকে দেশের স্বার্থে একযোগে উন্নয়নের জন্য কাজ করতে হবে।

 

তিনি  আরও বলেন, অস্ত্র দিয়ে জোর জবর দস্তি করে সব কিছুই করা যায় না । আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধান করা সম্ভব।

 

তিনি সংবাদিকদের বস্তুনিষ্ঠ সত্য তথ্য ও দেশের বৃহত্তর স্বার্থকে প্রধান্য দিয়ে সংবাদ পরিবেশনের আহবান জানান।

 

বুধবার রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

রাঙামাটি সেনানিবাসের প্রান্তিক হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় বিদায়ী জিটু আই মেজর তারিক মো.তসলিম,মেজর মেহেদী,মেজর ওয়াদুদ ও ক্যাপ্টেন মাহিম উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা এবং রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল-হক।

 

মতবিময় সভা শেষে র‌্যাফেল ড্র-এর বিজয়ী ১২জন সংবাদ কর্মীদের মাঝে হেলমেট বিতরণ করেন রিজিয়ন কমান্ডার ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ