• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে পিসিপি’র অর্ধদিবস সড়ক অবরোধ পালিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2016   Tuesday

মঙ্গলবার খাগড়াছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ডাকে অর্ধদিবস সড়ক অবরোধ পালিত হয়েছে।

 

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুনয়ন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গেল ২০ মে দীঘিনালায় পিসিপি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আইন-শৃংখলাবাহিনী ও প্রশাসনের বাধাদান, সমাবেশের মঞ্চ-প্যান্ডেল ভাংচুরের  প্রতিবাদে  মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালিত হয় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধ চলাকালে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

তবে জেলা সদরের স্বনির্ভর থেকে পুলিশ খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রনেল চাকমা ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র নিকেল চাকমাকে আটক করে থানা নিয়ে যায়। তাদের এখনো ছেড়ে দেওয়া হয়নি।এছাড়া অবরোধের সমর্থনে খাগড়াছড়ি শহরের ফায়ার সার্ভিস, চেঙ্গী ব্রীজ এলাকা, স্বনির্ভর ও খাগড়াপুর এলাকাসহ বিভিন্ন উপজেলায় পিসিপি’র নেতা-কর্মীরা পিকেটিং এবং টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। অবরোধের কারণে জেলা সদর ও উপজেলাসমূহে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ ছিল।

 

প্রেস বার্তায় দাবী করা হয়, খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও পানছড়ি, দীঘিনালা, মহালছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায়ও স্বতঃস্ফুর্তভাবে অবরোধ পালিত হয়েছে।

 

প্রেস বার্তায় অবিলম্বে আটক দুই ছাত্রকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, পুলিশ অবরোধ কর্মসূচি বানচাল করে দেয়ার জন্য আতঙ্ক সৃষ্টি করতে অন্যায়ভাবে এইচএসসি পরীক্ষার্থীসহ দুই ছাত্রকে আটক করেছে।প্রেস বার্তায় সরকারের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ছাত্র সমাজ ও সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান  জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ