• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধা হরতাল ডেকেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2016   Wednesday

পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারে প্রধানমন্ত্রীর ঘোষনা ও ২০০১ সালের ভূমি আইন পূনঃবিবেচনার প্রতিবাদে বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধা হরতাল ডেকেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। 

 

পার্বত্য নাগরিক পরিষদের অফিস সম্পাদক মোঃ খলিলুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারে প্রধানমন্ত্রীর ঘোষনা ও ২০০১ সালের ভূমি আইন পূনঃবিবেচনার প্রতিবাদে এবং ৮ দফা দাবীতে তিন পার্বত্য জেলা রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। হরতালের সময় সকল রোগীবাহী এম্বুলেন্স, ঔষধ সরবরাহ গাড়ি, এবং সকল খাবারে দোকান হরতালের আওতামুক্ত থাকবে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড়ে অপহরণ,মুক্তিপণ, খুন. ধর্ষন,রাহাজানি এবং টোকেন বানিজ্য যতদিন পর্ষন্ত পার্বত্য চট্টগ্রামে বন্ধ হবে না ততদিন পর্ষন্ত সেনা বাহিনী রাষ্ট্রের প্রয়োজনে থাকতে হবে। সেনা বাহিনীর অনুপস্থিতিতে তিন পার্বত্য জেলা বিভিন্ন দেশের বিচ্ছিন্নতাবাদীদের স্বর্গরাজ্যে ও নিরাপদ আস্তানায় পরিণত হবে। তাই সেনা ক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করতে হবে।

 

 

এদিকে বুধবার বিকালে পার্বত্য নাগরিক পরিষদের অফিস সম্পাদক মোঃ খলিলুর রহমানের মুঠোফানে যোগাযোগ করা হলে তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারে প্রধানমন্ত্রীর ঘোষনা ও ২০০১ সালের ভূমি আইন পূনঃবিবেচনার প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরাকে অপসারণ ৮ দফা দাবীতে এ হরতাল কর্মসূচি পালিত হবে। 


অপরদিকে, পার্বত্য গণশ্রমিক পরিষদের জেলা আহ্বায়ক মোঃ রাসেল ইসলাম সাগরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য এলাকা থেকে সেনা বাহিনী প্রত্যাহার না করা ও পার্বত্য শান্তি চুক্তি নামক কালো চুক্তি অবিলম্বে বাতিল করার দাবীতে পার্বত্য নাগররিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ঘোষিত আজ বৃহস্পতিবার সকাল-সন্ধার হরতালের সর্মথন জানিয়েছে পার্বত্য গণশ্রমিক পরিষদ। এ হরতালের সর্মথনে পার্বত্য গণশ্রমিক পরিষদ রাঙামাটির বনরূপাস্থ অস্থায়ী কার্যলয়ে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য গণশ্রমিক পরিষদের জেলা আহ্বায়ক মোঃ রাসেল ইসলাম সাগর। পার্বত্য গণশ্রমিক পরিষদের যুগ্ন আহ্বায়ক মোঃ রজব আলীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পার্বত্য গণশ্রমিক পরিষদের সদস্য সচিব প্রদীপ দেব নাথ। বিশেষ অথিতি ছিলেন সংগঠনের পৌর শাখার আহবায়ক মোঃ আয়াতুল রহমান, সদস্য সচিব মোঃ রুবেল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ