• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ইউপি নির্বাচন বর্জনের আবারও হুমকি আওয়ামীলীগের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2016   Wednesday

আগামী ৪জুন ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য রাঙামাটির ৪৮টি ইউনিয়নে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ সৃষ্টি না হলে  নির্বাচন থেকে সরে দাড়াঁনোর বাধ্য হবে বলে হুমকি দিয়েছে জেলা আওয়ামীলীগ।

 

বুধবার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা বলা হয়েছে।

 

প্রেস বার্তায় দাবি করা হয়, রাঙামাটির ৪৮ ইউপি নিবাচন সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষে ইতোমধ্যে দু’বার সংবাদ সন্মেলন  করেছে  জেলা আওয়ামীলীগ। এসব সম্মেলনে  জেএসএস, ইউপিডিএফ ও জেএসএস (সংস্কার পন্থী) এর সশস্ত্র সন্ত্রাসীরা  আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নানাভাবে প্রাণনাশের হুমকি অব্যাহতভাবে দিয়ে আসছে। সন্ত্রাসীদের হুমকির কারণে  অনেক প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য  হয়েছেন সে সব ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯৮ জন মহিলা ও পুরুষ সদস্য নির্বাচিত হয়েছেন। এতে প্রমাণিত হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

 

নির্বাচন নিয়ে জেলা আওয়ামীলীগের পক্ষ  থেকে যে আশংকা প্রকাশ করা হয়েছে তা সত্য প্রমাণিত হয়েছে বলে প্রেস বার্তায় দাবী করে আরো বলা হয়, আগামী ১ জুনের মধ্যে রাঙামাটি জেলার সার্বিক পরিস্থিতি যদি উন্নতি না হয় তাহলে জেলা আওয়ামীলীগ ইউনিয়ন পরিষদ নির্বাচন  থেকে সরে দাঁড়াতে বাধ্য হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ